আমি একটি এনজিওতে কাজ করি। কৃষক এবং সম্প্রসারণ কর্মীদেরকে মোবাইল ফোনের ব্যবহার ও ফোন ব্যবহার করে কিভাবে তাদের সেক্টরে আয় বাড়াতে পারে সে বিষয়ে ট্রেনিংয়ের আয়োজন করতে যাচ্ছি। আপনাদের কারো কাছে এ বিষয়ক ডক্যুমেন্ট বা ওয়েব সাইটের লিংক থাকলে দয়া করে জানাবেন। আমার ইমেইল: [email protected] । ট্রেনিংয়ের কিছু প্রাথমিক বিষয় শেয়ার করলাম। সাথে ছোট একটা টিপস্ আপনি যদি গ্রামীণ ফোন ব্যবহার করেন তাহলে *১২৫# চেপে আপনার সিম নাম্বারটি জেনে নিতে পারবেন।
১. মোবাইল ফোন চালু ও বন্ধ করা
২. ফোনের ব্যাটারি, সিম কার্ড ও মেমরি কার্ড খুঁেজ বের করা এবং সেট করা
৩. মোবাইল সেটের প্রত্যেকটি বাটনের নাম জানা
৪. মোবাইলে নাম্বার সেভ করা
৫. স্ক্রিন থেকে সরাসরি রিং করা
৬. কৃষি ও স্বাস্থ্য তথ্য সেবার জন্য ফোন এর ব্যবহার (বাংলা লিংক ৭৬৭৬ ও গ্রামীন ৭৮৯ এ রিং করা)
৭. কন্টাক্ট ডিটেইল বের করা
৮. টেক্সট মেসেজ লিখা, সেন্ড করা, রিসিভ করা ও পড়া
৯. বিরাম চিহ্ন টাইপ করা
১০. এফ এন এফ পরিবর্তন ও চেক করা
১১. কনফারেন্স কল করা, কথা বলার সময় রিং ঢুকলে কনফারেন্স করা
১২. মোবাইল সেটের ক্যালকুলেটর ব্যবহার করা
১৩. সময় ও তারিখ সেট করা
১৪. ফোন মিউট, আনমিউট, সাইলেন্ট মুড অন করা
১৫. ব্লুটুথ ডিভাইস অন করা ও ডাটা ট্রান্সফার করা
১৬. ইন্টারনেট স্ট্যাটাস চেক করা, ইন্টারনেট ব্রাউজিং ও এমএমএস সেন্ড করা
১৭. ব্রাউজিং এর মাধ্যমে ব্যবসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা, যেমন: সেল বাজার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


