যখন ভালোবাসতাম,
আকাশটা একটু নীল ছিলো , তাতে ছিলো কিছু ধূসর মেঘ
আর দুটো শঙ্খচিল।।।
যখন ভালোবাসতাম,
তখন বৃষ্টি ভালো লাগতো,,,
মাঘের কনকনে ঠান্ডাতেও আমি ডের ভিজেছি বৃষ্টিতে।।।
যখন ভালোবাসতাম,
সমুদ্রের গভীরতা আমি মাপতাম।।।
আমার বুকের গভীরতার কাছে তা কিছুই না।।।
মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে আমি অনেক উড়েছি,,,
ছুঁয়েছি আকাশ।।।
যখন ভালোবাসতাম,,,
ভালো লাগতো কবিতা,,,
পড়েছি আমি নজরুল,জীবনানন্দ দাশ।।।
যখন ভালোবাসতাম,,,
আমার প্রিয় ছিলো লাল রক্ত জবা।।।
আর তোমার সাদা শিউলি।।।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


