somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুল্লু নাফসিন যাইকাতুল মাওত

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুরা ইমরানের ১৮৫নং আয়াতে বলা আছে 'কুল্লু নাফসিন'। নাফসিন শব্দের অর্থ হলো, প্রাণ, রক্ত, ব্যক্তিত্ব, মানুষ, মন এবং মাওত শব্দের অর্থ হলো- মৃত্যু, মরা, শ্বাসরোধ ও ধ্বংস। এখন প্রশ্ন হলো, কোরানের ঐ আয়াতে আল্লাহ নফস শব্দটি দ্বারা আল্লাহহ কোন অর্থকে বোঝাতে চেয়েছেন। এখন যদি বলি মন বা মনের অভ্যন্তরে মানুষের স-প্রবৃত্তিগুলোকে জাগ্রত করে সকল কু প্রবৃত্তিগুলোকে ধ্বংস বা তাদের মৃত্যু ঘটিয়ে মানুষ কলুষ মুক্ত হয়ে পবিত্র হয়ে উঠবে, তাহলে ভাবনাটা অবান্তর বলে মনে হয় না। কারণ সুরা রোমের ১১নং আয়াতে আল্লাহ বলছেন, "আল্লাহই প্রথমবার জন্মদান করেছেন, পরে দ্বিতীয়বারও তিনি জন্মদান করাবেন, অতঃপর তাঁর নিকটে ফিরে যেতে হবে।" কত সুন্দরভাবে ছন্দ যেন মিলে যাচ্ছে। সু-প্রবৃত্তিকে জাগ্রত করে কু-প্রবৃত্তিকে ধ্বংস করে কলুষ মুক্ত হয়ে পবিত্র হওয়া, অর্থাৎ পবিত্র হলেই সে আল্লাহর নিকটস্থ হতে পারবে। তাহলে প্রাণের মৃত্যুটা কোথায় গেলো?! আসলে কোরানে মৃত্যু জনিত বিষয়ে যত জায়গায় বলা আছে তা সম্পূর্ণরূপে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে।

মৃত্যু যেহেতু একটি অমিমাংসীত বিষয়, সেহেতু মৃত্যুর ব্যপারে সুনিশ্চত সিদ্ধান্ত কোনভাবেই আসা সম্ভব নয়। যতক্ষন না মানুষ মৃত্যুর কারণ জানতে পারছে ততক্ষন তা অমিমাংসীত সিদ্ধান্ত হিসাবেই গণ্য হবে। যদি মানুষ প্রকৃত অর্থে মৃত্যুকে রোধ করে না পারে তখনই কেবল বলা যেতে পাতে, মৃত্যু অবধারিত। কারণ এজগতে অসংখ্য সমস্যা আছে, সমস্যা সমাধানের লক্ষ্যে তত্ত্ব গঠন করা যেতে পারে, তত্ত্বে প্রাপ্ত উপাদান দ্বারা সমস্যা সমাধানের উকরণ এজগতে লাভ করাও সম্ভব, প্রাপ্ত উপকরণ প্রয়োগে সমস্যার সমাধানও সুনিশ্চত করা সম্ভব। অতএব আল্লাহ যদি মানবের সেবার তরে এই সৃষ্টি জগত সৃষ্টি করে থাকেন, তাহলে নিশ্চয় মানবের সবচেয়ে কঠিন সমস্যা সমাধানের সকল উপাদান এই সৃষ্টি জগতে নিশ্চয় রয়েছে যা দ্বারা একদিন মানুষ ঠিকই তাদের মৃত্যুকে রোধ করতে পারবে। নচেৎ আল্লাহর প্রতিশ্রুতি যেমন তাঁর সকল মাখলুকাত মানবের জন্য সৃষ্টি, কথাটা ভ্রান্ত বলে পরিলক্ষিত হবে। আমরাও চাই না আল্লাহ মিথ্যাবাদী হোক। তাই মানুষ মৃত্যুকে জয় করে অবশ্যই মৃত্যুঞ্জয়ী হয়ে প্রমান করবে, আল্লাহ সর্বত সতত।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×