সাম্প্রতিক সময়ে বাঙালি জাতির সেন্স অব হিউমার এতই বেড়ে গেছে যে বাংলাদেশে আজ রিউমারের ছড়াছড়ি প্রায় বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। প্রথমে শুনলাম চাঁদে সাইদি হুজুরের মুখদর্শন করে অনেকেই অশেষ সওয়াব লাভের সৌভাগ্য অর্জন করেছেন। সেই সওয়াব লাভের ফলশ্রুতিতে অনেক বুরখাওয়ালী মহিলা যুদ্ধাদেরকেও আমরা দেখেছি ঝাঁটা হাতে মিছিল করতে। আর চাঁদের তাণ্ডব পৃথিবীর আর কথাও না ঘটলেও, বাংলাদেশ এর কোন অঞ্চল-ই রেহাই পায়নি এ থেকে। বেঘুরে প্রাণও হারাতে হল অনেককে। এরই মাঝে শুনতে পেলাম সাইদি হুজুরের ফাঁসি হয়ে গেলে সৌদি সরকার বাংলাদেশের সব প্রবাসী শ্রমিকদের দেশে পাঠিয়ে দিবে। এটাও যে গুজব ছিল তার প্রমান সময়াতীত। গতকাল যে নতুন গুজবটি ছড়াল তা হল ভিটামিন এ+ ক্যাপস্যুল নিয়ে। আজ যখন সকাল বেলা ব্যাংক-এ যাচ্ছিলাম আমার পাশ বরাবর হেঁটে যাচ্ছিলেন জন তিনেক হুজুর যাদের হাতে বইয়ের স্তূপ দেখে বোঝা যাচ্ছিল তেনারা কোন মাদ্রাসার উচ্চ স্তরের ছাত্র। একজন আবার বেশ উঁচু গলায় গালিগালাজ করছিলেন এই নাস্তিক সরকারকে। আফসোস করে বলছিলেন কি করে এই নিষ্ঠুর সরকার ওষুধের নামে বিষ খাওয়াতে পারল! তার কাছে শিশুমৃত্যুরও একটা পরিসংখ্যানের চিত্র ছিল। এটা তো ছিল হাসপাতালে যারা মারা গেছে তাদের হিসাব কিন্তু বাড়িতে আরও কত হাজার হাজার শিশু মারা গেছে তার হিসাব দিতে না পেরে তার আফসোস আরও বেড়ে গেল। এমতাবস্তায় আমি আশেপাশে এমন অনেক মহিলাকেই দেখতা পাচ্ছিলাম যাদের কোলে ৫বছরের কম বয়সী শিশুরা দিব্যি সুস্থভাবে মায়ের কোলে হাসছিল। ভাবলাম তারা হয়তো ক্যাপস্যুল -ই খায় নি। অতঃপর মনে পড়ল আমার নিজেরই তিন তিনটা ভাগ্নি গতকাল ক্যাপস্যুল খেয়েছে যারাও কিনা আজ সকালেও আমাকে ঘর থেকে বেরুবার সময় টাটা গুডবাই মামা বলে বিদায় জানিয়েছে। আমার খুব ইচ্ছা হল সেই বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করি, তা কয়টা বাচ্চা আপনার চোখের সামনে মারা গেছে? কিন্তু তার সাথে তর্ক করতে যাওয়া হয়তো আমার জন্য খাল কেটে কুমির আনার সমান হত, তাই পাশ কাটিয়ে আর একটু সামনে এগিয়ে গেলাম। শুনতে পেলাম একজন আধুনিকা আপু উনার বান্ধবীদের বলছেন, এই জানিস, এগুলো সবই রিউমার ছিল। তখন তার থেকেও আধুনিকা আরেক আপু ঠোঁট উলটিয়ে জানতে চাইল, রিউমার মানে কী!?
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।