এই বেড়ে ওঠার মাঝে আপনারা অনেক পরিবর্তন চেয়েছেন, হতাশ হয়েছেন, উৎফুল্ল হয়েছেন। আমাদেরও অনেক মুল্য দিতে হয়েছে। অর্থ ও জনবলের সীমাবদ্ধতা সত্বেও আমরা শুধু ব্লগিংয়ের নেশাতেই এতদুর এসেছি। হয়ত দ্রুত সেবা দিতে পারিনি, তবে আশা করব আপনারা আমাদের সীমাবদ্ধতাগুলো বিবেচনায় নিয়েই ব্যাপারগুলো দেখবেন।
আপনাদের সানন্দে জানাচ্ছি যে কয়েকদিনের মধ্যে এই বাংলা ব্লগে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। প্রথমবারের মত আমরা পাব এই ব্লগের জন্যে একটি ডেডিকেটেড সার্ভার। ব্লগের ডিজাইনে প্রভূত পরিবর্তন আসতে যাচ্ছে। আপনাদের অনেক দিনের অনুরোধ ছিল ক্যাটেগরির পরিবর্তন ও গ্রুপ ব্লগিং; এই সুবিধাগুলো সবার জন্যে আমরা অচিরেই দিতে পারব। আপনাদের অনেক উপদেশ আমরা বাস্তবে রুপ দিতে পেরেছি, কিছু হয়ত আস্তে আস্তে হবে।
এই ব্লগের মাধ্যমে আমরা অনেক নতুন লেখক পেয়েছি। ব্লগের লেখাগুলো নিয়ে একটি [link|http://www.somewhereinblog.net/kowshikblog/post/28698418|eB c
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


