somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন বাবুকে খোলা চিঠি

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন বাবুকে খোলা চিঠি
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

জীবন বাবু (জীবনানন্দ দাশ) আপনাকে লিখছি
রবীন্দ্রনাথের সেই ডাকঘর ও নেই অমলও নেই
তাই ডাকে আপনাকে চিঠি পাঠাইনি লিখছি সরাসরি
সেদিন গ্রামে গেলাম, আপনার রূপসী বাংলা ঠিকই আছে
কিন্তু গ্রামের সেই মানুষগুলো সব বদলে গেছে মনে হয়।
তারা আর প্রকৃতি ও পাখির ডাকে জাগেনা, জ্যোস্না মেখে ঘুমায় না
চাঁদ দেখে তারা আর কবিতা লেখে না, সারাক্ষণ তাকিয়ে থাকে সেলফোনে
শহুরে বাতাস লেগেছে গাঁয়ে তাই গাঁ আর গাঁ নেই মানুষ আর মানুষেতে নেই।
সারা গ্রাম একসময় সন্ধ্যা হলেই আঁধারের স্বরলিপি হয়ে বাজতো
আর হারিকেন কিংবা কূপির আলোয় গ্রামগুলোকে মনে হতো রূপকথার গ্রাম
আর এখন শহরের মতো ঝিকিমিকি আলোর নাচনে টিভির কম্পনে
সিএনজি’র শব্দে শহরকেও হার মানিয়ে দেয় অনেক সময়।
জীবনবাবু জীবনের চলার নিয়মে সবকিছু বদলায় সবকিছু ভেঙ্গে নতুন হয়
কিন্তু গ্রামবাংলার প্রকৃতিও যে এত কমসময়ে দ্রুত বদলে যাবে কে জানত?
বেতফলের ম্লান চোখের কোন তরুণিকে আমি খুঁজে পাইনি গাঁয়ে
কোন মুনিয়া, দোয়েলের শিস কিংবা কাকের কর্কশ ধ্বনি কবুতরের ওড়াওড়ি
কিছুই পাইনি এবার গ্রামে গিয়ে। তাহলে কি রূপসী বাংলার রূপের পসরার হাট ভেঙ্গে গেছে?
পুঁজির কাছে হেরে বসে আছে জীবনের গান, মানুষ হচ্ছে খালি ম্লান আর ম্লান।
সবকিছু দেখে শুনে চোরা কান্না পায় বুকে, আহা জীবনের জয়গান, আহা প্রকৃতির জয়গান
জীবনবাবু আপনি সারাজীবন প্রকৃতির সাধনা করেছেন লিখেছেন প্রকৃতির কথা কত কবিতায়
আহা সবকিছু আজ শুধু ব্যর্থ মনে হয়, শূন্য মনে হয়, কোথাও নেই আজ বনলতা সেন।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×