somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্প

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অণুগল্প
দশ মিনিটের বাউলিয়ানা
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

দুই নগর বাউলের নাম ঠিক জানি না। জিজ্ঞাসা করলে হয়তো জানা যেত। তবে দুইজনের বাড়ি যে কুষ্টিয়া অঞ্চলে তা বোঝা যায় তাদের মুখের বুলি শুনে। নাম দিলাম স্বপন ও রতন বাউলা। পুরো বাউল বলছি না এই কারণে যে তারা দুজনকে আমরা যে বাউলের পোশাকে দেখি সচরাচর সেরকম নয়, ওরা সাধারণত জিন্স ও ফতুয়া পরে। আর হাতে ব্রেসলেট। দুজনের একজনের হাতে থাকে একতারা আর একজনের ঢোলক। অন্য দশরকমের আজিব পেশার মতো স্বপন ও রতন দুই বন্ধু ঢাকার ব্যস্ত জীবনে পেশা হিসেবে নিয়েছে চলন্ত সিটিং সার্ভিস বাসে ১০ মিনিট গান শোনানোর পেশা। আমি আসতে যেতে তিন থেকে চারবার তাদের গান শোনার অভিজ্ঞতা হয়েছে। তারা সাধারণত এভাবেই গান শুরু করেন বাসে। ‘‘চলন্ত বাসে আপনাদের গান শোনার আমন্ত্রণ জানাই। আমরা লালন সাঁইজির গান পরিবেশন করবো। আপনাদের পছন্দের গান শোনার থাকলে আমাদের অনুরোধ করতে পারেন। আর গান শেষে এই বাউলদের যে যা পারেন সম্মানিত করবেন। সব সময় দেখি প্রথম গান ধরে ওরা ‘জাত গেল জাত গেল বলে, একি আজব কারখানা’। আর ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে।’’ এই দুটা গানই ওরা গায় সাধারণত বাসে। গানের সময় বেশীর ভাগ ব্যস্ত বাস যাত্রীরা গান শোনো আনন্দিত হয়। আবার কিছু কিছু লোক বিরক্তও প্রকাশ করে যা তাদের চেহারা দেখে অনুমান করা যায়। তবে তাদের সম্মানী তোলার কায়দাটা আমার বেশ পছন্দের। তারা গান শেষে একতারার খোলে সম্মানী নেন। বাউলারা বাসে গাইতে থাকে একতারা আর ঢোলক বাজিয়ে তালে তালে জাত গেল জাত গেল বলে। আমি চিন্তা করি এই দশমিনিটের পরিবেশনায় চলন্ত বাসে যে একটা মরমী লালনীয় আবেশ ছড়িয়ে পরে তা কোন টিভি অনুষ্ঠানের শো এর সঙ্গে তুলনা চলে না। স্বপন ও রতন বাউলা কেন যে এ পেশা বেছে নিয়েছে তারাই হয়তো জানে, হয়তো গান ছাড়া তারা আর কিছুই শেখেনি, কিছুই পারে না। এভাবেই জীবন যদি চলে তবে চলুক না.....।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×