somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
স্বীকৃতি প্রসাদ বড়ুয়াnআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

অণুগল্প

২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অণুগল্প
কাগজের ফুল
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

লিলিয়া খুবই উচ্চবিলাসী। তার স্বপ্ন বিলগেটস এর স্বপ্নের চেয়ে বড়। পৃথিবীর এমন কোন ভোগবিলাস নেই যা সে স্বপ্ন দেখে না। জীবন মানে ওর কাছে খাও দাও ঘোরাঘুরি আর ফুর্তি করো। লিলিয়ার জীবনের দর্শনটাই হলো ভোগেই প্রকৃত সুখ ত্যাগে কোন সুখ নেই। সুতরাং নগদ যা পাও হাত পেতে নাও। সে ইউনিভার্সিটি লাইফ থেকেই বড়লোক, প্রতিষ্ঠিত ব্যবসায়ি এবং রাজনীতিবিদদের ছেলেপেলেদের সাথেই বেশি মেলামেশা করেছে। বর্তমান যার সাথে সে লাইফ এনজয় করছে সেটা হলো তার বত্রিশ নম্বর যৌথজীবন। এর আগে একত্রিশ জনের সাথে সে খাও দাও ফুর্তি করেছে। কিন্তু বত্রিশ নম্বরে এসে তার একটু দর্শনের চেঞ্জ হচ্ছে বলে মনে হচ্ছে। কারণ সে এখন একটি ঘর বাঁধার স্বপ্ন দেখে, একটি শিশুর স্বপ্ন দেখে। যা টিপিক্যাল বাঙালি অন্যসব মেয়েই দেখে। লিলিয়া বড়ও হয়েছে একটি উচ্চবিত্ত ব্রোকেন ফ্যামিলিতে। যে ফ্যামিলিতে আদর্শ বলতে ছিল টাকা কামাও আয়েশ করো মরে যাও। লিলিয়ার বর্তমান যে অবস্থা একটা ঘর বাঁধার স্বপ্ন সেটা দেখতে গিয়ে বত্রিশ নাম্বারের কাছ থেকে সে যথেষ্ট সাড়া পাচ্ছে না। কারণ বত্রিশ নম্বর চায় না একটি সন্তান এসে তাদের দুজনের স্বর্গসুখে ব্যাঘাত ঘটাক। বত্রিশ নাম্বারের নাম জনি। অঢেল ধনী ব্যবসায়ির একমাত্র ছেলে। জীবনে যা চেয়েছে সে সবি পেয়েছে। এখন লিলিয়ার সঙ্গে যৌথযাপন করছে। দুজনের আয়েশের অভাব নেই, সুন্দর ফ্ল্যাট নিউ মডেলের গাড়ি, যখন যেখানে যেতে চায় সেখানেই যাচ্ছে নির্বিঘ্নে। কোন বাধা নেই জীবনে, যাকে বলা যায় উদ্দাম জীবন। জনি ও লিলিয়া যে ফ্ল্যাটে থাকে সেটাকে তুলনা করা যায় শপিং মলের কোন বিখ্যাত শো রুমের সঙ্গে। সুখের এমন কোন অনুষঙ্গ নেই যা ওই ফ্ল্যাটে নেই। কিন্তু লিলিয়ার এখন এ জীবন আর ভালো লাগছে না। ও এখন একটি স্বপ্ন দেখে, একটি শিশু বাগানে খেলছে, লিলিয়াকে আম্মু আম্মু ডাকছে, জনিকে আব্বু আব্বু ডাকছে। প্রজাপতির ওড়াওড়ি দেখছে, হামাগুড়ি দিচ্ছে, হাসছে খেলছে। এবার সে জনিকে ধরেছে, যে করেই হোক একটি সন্তান তাদের চাই। অনেক চেষ্টা করেও তাদের সন্তান হচ্ছে না। দেশের নামী ডাক্তারদের কাছে গিয়েও কোন সমাধান পাচ্ছে না তারা। এজন্য লিলিয়ার এখন মন খারাপ থাকে সবসময়। সন্তান চাওয়ার পর থেকে জনি এখন লিলিয়া ছাড়াও অন্য নারীর সঙ্গ উপভোগ করে। একধরণের উপেক্ষাই করে লিলিয়াকে। সারাদিন ঘরে বসে থাকতে থাকতে থাকতে লিলিয়ার নিজেকে মনে হয় সে একটি সুন্দর কাগজের ফুল। দেখতে সুন্দর আর্টিফিসিয়াল গন্ধ সবই আছে, কিন্তু সজীব ও জীবন্ত নয়। লিলিয়া এখন এই জীবন লইয়া কি করিবে........???
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×