সৈয়দ আফসার
কেমনে রাখমু ধরে
জ্বালা বাড়ে চোখে রে সখি, জ্বালা বাড়ে চোখে
কার বুকে তুই করলি বসত আমায় দূরে রেখে (২)
দ্বিধার চোখে একা-একা কত কিছু বাঁধা
তবু্ও তুই হইলে না আমার মনের রাঁধা ( ২)
দেখাদেখি মাখামাখি কিছুই নাই বাকি
দিবানিশি তোরে ডাকি হইয়া একাকি (২)
শয়নে স্বপনে তোরে বাইন্ধ্যা রাখছি বুকে
তুই আমায় বানাই রাখলি ক্ষুদ্রদর্শকে (২)
মনে চাইলে শেষ যৌবণে একবার আইসো ফিরে
নাইলে একা কেমনি থাকমু শোইয়া মাটির ঘরে (২)
বুকের জ্বালা চোখের জ্বালা কেমনি রাখমু ধরে
জ্বালায় জ্বালায় দিন যে ঘনায়, ঘনায় পথ কবরে (২)
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




