somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যালোরির হিসাব নিকাশ ------

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন সুস্থ মানুষের দৈনন্দিন ক্যালোরির চাহিদাঃ

একজন সুস্থ ও কর্মক্ষম ১১০ পাউন্ড ওজনের যুবকের (২৫ বছর) দৈনিক প্রয়োজন ২৫০০ ক্যালোরির খাবার। একই ওজনের একজন প্রৌঢ়ের প্রয়োজন ২৩৫০ ক্যালোরির খাবার এবং একজন বৃদ্ধের প্রয়োজন ১৯৫০ ক্যালোরির খাবার। আবার মেয়েদের ক্ষেত্রে ১১০ পাউন্ড ওজনের একজন যুবতীর (২৫ বছর) দৈনিক প্রয়োজন ২০৫০ ক্যালোরির খাবার। একই ওজনের একজন প্রৌঢ়ার প্রয়োজন ১৯৫০ ক্যালোরির খাবার এবং একজন বৃদ্ধার প্রয়োজন ১৬০০ ক্যালোরির খাবার। পুরুষদের তুলনায় মেয়েদের ক্যালোরি কম প্রয়োজন হয়।
জেনে রাখুন যে এক গ্রাম কার্বোহাইড্রেট দহন করে পাওয়া যায় ৪ ক্যালোরি, এক গ্রাম প্রোটিন দহন করে পাওয়া যায় ৪ ক্যালোরি এবং এক গ্রাম ফ্যাট দহন করে পাওয়া যায় ৯ ক্যালোরি। অল্প পরিমাণ ফ্যাট যুক্ত খাবার গ্রহণ করলে প্রচুর ক্যালোরি পাওয়া যায়।

কোন খাবারে কত ক্যালোরিঃ

চালের রুটি একটিতে ১০৫ ক্যালোরি, পরোটা তেলে ভাজা একটিতে ২৪৩-২৯০ ক্যালোরি, এক কাপ সাদা চালের ভাতে ২০০-২৪২ ক্যালোরি, এক কাপ পোলাওয়ে ২৫৮ ক্যালোরি, এক কাপ দুধে ১৪৬ ক্যালোরি, এক কাপ সিদ্ধ নুডুলসে ২২০ ক্যালোরি, একটি ডিম সিদ্ধ ৭৫(৬০ কুসুম +১৫ সাদা অংশ) ক্যালোরি, একটি ডিম ভাজি ৯২-১৭৫ ক্যালোরি, একটি ডিম পোচ ২০২ ক্যালোরি।
একটি চিকেন ফ্রাইতে ১২৮ গ্রামে ৩৯০ ক্যালোরি, মুরগি ভুনা ১০০ গ্রাম/আধা কাপে ১৩২—৩২৩ ক্যালোরি, খাসির রেজালা ১০০ গ্রামে ৩২৩ ক্যালোরি, একটি গরুর শিক কাবাবে ১৬০ ক্যালোরি, মিক্সড সবজি সিদ্ধ ১ কাপে ৫০ ক্যালোরি, মিক্সড সবজি ভাজি ১ কাপে ১১০ ক্যালোরি, ফ্রাইড রাইস এক কাপে ২০-৩৯০ ক্যালোরি, চিকেন বিরিয়ানি এক কাপে ৪১৮ ক্যালোরি, গরু ভুনা এক কাপে ৪৩৪ ক্যালোরি, চিকেন কাটলেট একটিতে ৩৭৫ ক্যালোরি। মাছ কারি ১০০ গ্রামে ৩২৩-৫00 ক্যালোরি, কোমল পানীয় এক বোতল/ ক্যানে ১৫০ ক্যালোরি, চকলেট মিল্ক শেক এক গ্লাসে ৯০০ ক্যালোরি, মিষ্টি দই আধা কাপে ২০০ ক্যালোরি, ছানার সন্দেশ একটিতে ১২০ ক্যালোরি, রসমালাই ৪ টিতে ২৫০ ক্যালোরি, গরুর কলিজা কারি ১০০ গ্রামে ১৩৫ ক্যালোরি, জিলাপি বড় একটিতে ২০০ ক্যালোরি, ফালুদা এক গ্লাসে ৩০০ ক্যালোরি, সিঙ্গারা একটিতে ২০০ ক্যালোরি, সমুসা একটি ১০৩-২৫৬ ক্যালোরি, আলুর চপ একটিতে ১৫০-২৭৫ ক্যালোরি।
আমরা অনেকেই ওজন বা মেদ কামানোর চেষ্টা করি। সেক্ষেত্রে কম ক্যালোরি যুক্ত খাবার গ্রহণ করতে হবে। আর চেষ্টা করতে হবে যেন বেশি পরিমাণ ক্যালোরি খরচ হয়। কাজ করতে যেহেতু ক্যালরির প্রয়োজন হয় তাই বেশি পরিমাণ কাজ করলে বেশি পরিমাণ ক্যালোরি খরচ হয়। কোন কাজ করতে বেশি ক্যালোরি খরচ হয় আবার কোন কাজ করতে কম। আবার কেউ যদি প্রতিদিন প্রয়োজনের অতিরিক্ত মাত্র ১০০ ক্যালোরি করে বেশি খায়, বছর শেষে দেখা যাবে তার ওজন বেড়ে গেছে চার থেকে পাঁচ কেজি!

কি ধরনের কাজে প্রতি ঘণ্টায় কি পরিমাণ ক্যালোরি খরচ হয়ঃ

ফুটবল খেলতে ৬০০ ক্যালোরি, স্নান করতে ১০০ ক্যালোরি, পোশাক পরতে ৫০ ক্যালোরি, টেলিফোনে কথা বলতে ৫০ ক্যালোরি, আস্তে সাঁতার কাটা ৪০০ ক্যালোরি এবং দ্রুত সাঁতার কাটা ৮০০ ক্যালোরি, ছবি আঁকতে ১৫০ ক্যালোরি, গল্প লিখতে ২৫০ ক্যালোরি, ঘোড়া দৌড়লে ২৫০ ক্যালোরি, কাপড় ইস্ত্রি করতে ১০০ ক্যালোরি, পিয়ানো বাজাতে ৭৫ ক্যালোরি, দ্রুত দৌড়াতে ৯০০ ক্যালোরি, গান গাইলে ৫০ ক্যালোরি, অফিসে কাজ করতে ২০০ ক্যালোরি, বাগানে কাজ করতে ২৫০ ক্যালোরি, দাঁত মাজতে ১০০ ক্যালোরি, চুল আঁচড়াতে ১০০ ক্যালোরি, খাদ্য গ্রহণ করতে ৫০ ক্যালোরি।
তাস খেলতে ২৫ ক্যালোরি, নৌকা বাইচ দিতে ৪০০ ক্যালোরি, বাস্কেট বল খেলতে ৫৫০ ক্যালোরি, ব্যাডমিন্টন খেলতে ৪০০ ক্যালোরি, টেবিল টেনিস খেলতে সিংগল ৪৫০ ক্যালোরি এবং ডাবল ৩৫০ ক্যালোরি, মাছ ধরতে ১৫০ ক্যালোরি, নৃত্য করলে আস্তে ৩৫০ ক্যালোরি এবং দ্রুত ৬০০ ক্যালোরি, আস্তে সাইকেল চালাতে ৩০০ ক্যালোরি এবং দ্রুত সাইকেল চালাতে ৬০০ ক্যালোরি, আস্তে হাঁটতে ২০০ ক্যালোরি এবং দ্রুত হাটতে ৩০০ ক্যালোরি, খাবার তৈরি করতে ১০০ ক্যালোরি, সিঁড়ি বেয়ে উপরে উঠতে ৮০০ ক্যালোরি, টাইপ করতে ৫০ ক্যালোরি, সেলাই করতে ৫০০ ক্যালোরি এবং পড়াশোনা করতে ২৫ ক্যালোরি খরচ হয়।

(সংগৃহীত)
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×