somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্ঞান পাগল এক বুড়ো ..................................

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্ঞান পাগল এক বুড়ো বাড়ি থেকে বের হয়েছেন সকালে।সোজা চলে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
গ্রন্থাগারে। এখন
যেটা ঢাকা মেডিকেল কলেজের
জরুরী বিভাগ, বিশ্ববিদ্যালয়ের
শুরুর দিকে সেটিকেই
লাইব্রেরী হিসেবে ব্যবহার
করা হতো।



বই পাগল,
দাড়িওয়ালা,ছোটোখাটো বুড়ো লোকটি মোটা ফ্রেমের
চশমা পরে ধ্যানমগ্ন ঋষির
মতো ডুবে গেছেন মোটা মোটা সব বইয়ের
মধ্যে।সন্ধ্যা হয়ে গেছে অনেক আগে। লাইব্রেরীর কোণায় তখনো একমনে বই পড়ে চলেছেন বুড়ো। কখন যে বেলা শেষে দারোয়ান
তালা লাগিয়ে চলে গেছে!
তিনি তা খেয়ালই করেন নি! এদিকে বুড়োর বাড়িতে সবাই চিন্তায় অস্থির। চারদিকে অনেক খোঁজাখুজির পর রাত তিনটায় দারোয়ানকে সাথে নিয়ে লাইব্রেরির তালা খুলে বের করে আনা হলো বুড়োকে। বুড়োর তখনো সে কি আফসোস! "তোমাদের জন্য ঠিকমতো পড়তেও পারলাম না! আর একটুক্ষণ পড়লে কি এমন হতো? "
বুঝুন অবস্থা !
আত্মভোলা আর বইপাগল ঋষির
মতো লম্বা দাঁড়িওয়ালা এই
মানুষটি যতই আত্মভোলা হন না কেন,দেশ আর মাতৃভাষার সম্মানের দিকে ছিলো তাঁর তীক্ষ্ণ নজর। আর তাই তো পাকিস্তানিরা যখন চেয়েছিলো ভাষাকে রুদ্ধ
করে রেখে বাঙালীদের সবদিক
থেকেই পরাধীন করে রাখতে তিনি সাহসের সাথে বলে বসলেন, " আমরা হিন্দু বা মুসলমান যেমন
সত্য, তার চেয়ে বেশি সত্য
আমরা বাঙালী।
এটি কোনো আদর্শের কথা নয়;
এটি একটি বাস্তব কথা।" শুধু তাই নয়, ১৯৫২ সালের
একুশে ফেব্রুয়ারি ছাত্রজনতার
মাঝে সশরীরে উপস্থিত
থেকে সবাইকে উদ্বুদ্ধও করেছিলেন
তিনি। এমনকি বিশ্ববিদ্যালয়
অঙ্গনে পুলিশের হামলায় টিয়ার
গ্যাসের আঘাতে আহতও হয়েছিলেন।
বাংলা ভাষার প্রতি মমতা থেকে ১৯৪৮
সালে ঢাকার কার্জন হলে অনুষ্ঠিত
পূর্ববঙ্গ সম্মেলনে সেই বুড়োই প্রস্তাব করেছিলেন ‘বাংলা একাডেমী’ নামটির। সেই বুড়ো আরো বুড়ো হলেন, হাসপাতালে ভর্তি হলেন,
তখন ডান হাতের লেখার
শক্তি হারিয়ে ফেলেছেন। খুব
দুঃখের সঙ্গে বললেন,
‘ভালো হয়ে নিই, বাম হাতে লেখার
অভ্যাস করবো’। ডান হাতের শক্তি তিনি ফিরে পাননি কিন্তু কিছুটা ভালো হতেই মৃত্যুর আগের কয়েকটি দিন বাম হাতেই লিখে গেছেন তাঁর লেখালেখি। দেশপ্রেমিক আর
মনেপ্রাণে বাঙালী
আজীবন উদ্যমী এই
মানুষটি আর কেউ নন,তিনি হলেন বহুভাষাবিদ ড.
মুহম্মদ শহীদুল্লাহ। তিনি ভাষা জানতেন মোট ২২ টি,কিন্তু কেউ যদি তাকে প্রশ্ন করতো ,আপনি কয়টি ভাষা জানেন? তিনি হাসতে হাসতেই উত্তর দিতেন, আমি কেবল বাংলা ভাষাটাই জানি!

স্ট্যাটাসটি সকল রেডিও জকি ভাই -বোনদের উৎসর্গ করতে গিয়েও করলাম না। তারচেয়ে সবার প্রতি অনুরোধ,আসুন বাংলাকে নিয়ে গর্ব করি,বাংলাতে বাঁচি,বাংলাকে ভালোবাসি ...
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×