somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে মালেক পৌঁছে গেল মালয়েশিয়ায় !!!

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃহঃস্পতিবার রাতে আইএসডি কল পেয়ে ধরতে ধরতে ভাবলাম কে আবার ফোন দিল । সালাম দেয়ার সাথে ও প্রান্ত থেকে শোনা গেল ভাইয়া আমি মালেক ।
বিষ্ময়ে আমি জোরে বলে উঠলাম তুমি মালয়েশিয়া পৌঁছে গেছ ?? হাসতে হাসতে সে বলল হ্যাঁ ভাইয়া পনের দিন হল । মানুষ আসলেই তার স্বপ্নের সমান বড়, নানা বাঁধা বিপত্তির পরও, ফল যায়ই হউক না কেন স্বপ্ন পূরনের পথে মানুষ ছুটে চলে, তেমনি ঝড় ঝাপটা সব জয় করে মালেক ও পৌঁছে গেল মালয়েশিয়ায় ।
বিস্তারিত শুনলাম মালেকের মুখেই, দালালরা তাকে জানানোর পর এইবার সে আর বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চেপে বসে ট্রলারে , বাড়ির লোকজন জানে সে ব্যবসায়িক কাজে চিটাগং গেছে । অবশ্য মালেকের এবারের যাত্রায় রিস্ক কিছুটা কমই ছিল। নানা ঝামেলার কারনে দালাল চক্রও তাদের পন্হা পরিবর্তন করেছে ।আগের মত ট্রলারে করে বিশাল পথ পাড়ি দেবার বদলে তারা সমুদ্রগামী ছোট ছোট জাহাজ জোগাড় করে ফেলেছে। ট্রলারে করে সে জাহাজে উঠতে হয় তাতে মাত্র চার দিনের যাত্রায় থাইল্যান্ড । সেখানে পৌঁছানোর পর পরিবারকে জানানো হয় চুক্তির বাকি টাকা পরিশোধ করার জন্য, টাকা পরিশোধ হলে মাসখানেকের মাঝে তাদেরকে মালয়েশিয়ায় ঢুকিয়ে দেয়া হয়।
মালেক ও এই ভাবে একমাস থাইল্যান্ডে কাটিয়ে এখন মালয়েশিয়ায় !!! ইমারত নির্মান কাজে জোগ দেয়ার চেস্টা চলছে, দুয়েকদিনের মাঝে তাতে যোগ দিবে সে।
মালেক বলে চলে, টাকা জমাতে পারলে সে দেশে চলে আসবে, এসে একটা বড় দোকান দেয়ার খুব ইচ্ছা তার, কে চায় পরিবারকে ছেড়ে এমন বিদেশে পরে থাকতে, আমিও তাকে উতসাহ দেই, হুমমম ভাল ভাবে কাজ কর, কোন ঝামেলায় জড়াইয়োনা, টাকা পয়সা সাবধানে রেখো , তারপর একসময় দেশে চলে আস ।আলফীর খবর নিল, দোয়া করতে বলে মালেক রেখে দিল, ভাল থাকুক মালেক এই কামনা করে আমিও রেখে দিলাম।

ফোনটা রেখে অঞ্জনের কাঞ্চনজংঘা গানটার কথা মনে পড়ল.........

মালেক দেশে কোন কাঞ্চন রেখে গেছে কিনা জানিনা তবে তার কথাই সে সুর আমার কানে বেজে চলল ।

আর কিছু টাকা আমি জমাতে পারলে
যাব , যাব ফিরে...........
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×