
এখন আর কবিতা লিখি না আগের মত
সময়ের মমি জীবন্ত ফসিল; অজ্ঞাত
জঙ্গলে শনের ঘর-ফিসফাস-উত্তাল করাওয়াজ
হাওয়ারা উড়ে যায় পরমাত্মার ডেরায়
শীর্তাত শরীর হিম ছোয়-ঘৃণা ছোয় ডুমুর ফুলে
আমাদের চারপাশে জলতে থাকা গারদের কম্বল
আদিম অপরাধের মুদ্রা সাজায়-ভিন ভাঙ্গে।
মমির বুকে পারস্য উপসাগরের নাবিকের কঙ্কাল
তরল উদ্যাম মদদের শিরায়-
কাটা-ছেড়া বল্কল
কথকের রংয়ে বির্বণ শতক-লজ্জিত আশ্রমে
এই সম্প্রদায়ের ক্রমাগত নবীন দুঃখ-আধ পোষা বাঘ
আটকুড়োর পুকুর ডিঙ্গায়-
সময়ের হিম। তবু আমরা প্রতিরোধের অপেক্ষায় থাকি
অবিমিশ্য করোটির টানেলে অবশ দুপুর
ঘুমন্ত উল ব্যাণ্ডেজ ছোলে-
দেহ জোড়া লোকাল-পুরানো কথার কলকব্জা
যত লিখি; ঘোড়াগুলোর খুড়ে। পরে থাকে সাদা দাগ
যতখানি নিচে নামি বিরল আঁধারে কাস্পিয়ানের শম্ভুক চোখ-
সরল স্ফুলিঙ্গে নিহত আলোর শব নিরাভরণ জোনাকি
রাতভর সমুদ্রগর্জন একটা কবিতার কাছে নিয়ে যেতে পারতো
কিন্তু আমি কবিতায় নতজানু নই; এখন প্রতিরোধের অপেক্ষায় থাকি-
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




