
ভোট আমাদের মৌলিক অধিকার। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে এবং ভোট কেন্দ্রিক দ্বন্দ্বে বাংলাদেশে মৌলিক অধিকার বাস্তবায়নের নমুনা এটি।
আগে ভোট ছিল একটা উৎসব। আমার আব্বা অনেকবার নির্বাচন করেছেন এবং জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
তখন ছোট ছিলাম। ভোটের দিন দেখতাম গ্রামের চাচি-বুড়ি-বোনেরা ভোট উপলক্ষ্যে লিপিস্টিক, আলতা, সুগন্ধি মেখে সেজেগুজে ভোট দিতে যেত। তাদের মাঝে ঈদের দিন যে উৎসব আমেজ কাজ করতো না তার চেয়ে বেশি কাজ করতো ভোট প্রদানের দিনে। কারন ঐ দিনগুলো হচ্ছে তাদের অধিকার প্রয়োগের দিন।
আর এখন উৎসবের বদলে সেই চাচি-বুড়ি-বোনেরা পেয়ে থাকেন লাশ ও স্বজনের কবর উপহার। বাহ! বাংলাদেশ....
স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রয়োগের আর কত নমুনা দেখাবে?
ছবিটি আমার জন্ম উপজেলা মঠবাড়িয়া থেকে তোলা। ২২ মার্চ মৌলিক অধিকার প্রয়োগ করতে গিয়ে এই পিতামাতা তাদের সন্তানের লাশ ও কবর উপহার পান।
সেই কবর নিয়েই এখন তাদের মৌলিক অধিকার চর্চা ও উৎসব চলবে....
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



