somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুষ্ক মৌসুমে চুল ও ত্বকের পরিচর্যা

২৪ শে মার্চ, ২০১১ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঋতু পরিবর্তনের সাথে সাথে চুল ও ত্বকে দেখা দেয় নানা সমস্যা। প্রথমেই আলোচনা করা যাক চুল নিয়ে। রুক্ষ শুষ্ক বা শীত মৌসুমে চুল হয় শুকনো। শুকনো ভাবের সাথে চুলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি দেখা যায়- যা খুবই বিরক্তিকর। কারণ এতে চুল বার বার অগোছালো হয়ে পড়ে আর আচড়াতেও অসুবিধা হয়। চুল এলোমেলো হওয়ার ফলে চুলে জট পাকিয়ে যায়। যা ছাড়াতে গিয়ে হারাতে হয় গোছা গোছা চুল। শীত মৌসুমে এ সমস্যাটি সবচেয়ে বেশি হয়। এসময় আবহাওয়ায় আর্দ্রতা কমে যায়। ফলে চুল শুকনো ও খসখসে হয়ে যায়। একটু চেষ্টা করলেই আপনি মুক্তি পেতে পারেন এসমস্যা থেকে। যা আপনার হাতের কাছেই আছে। যেমন-
চুল : চুলে নিয়মিত কন্ডিশনার ব্যবহার করলে চুলের রুক্ষভাব কমে যায়। কন্ডিশনার চুলের আর্দ্রতা বজায় রাখে বলে চুল সুন্দর ও মসৃন হয়। এক্ষে্ের সকল সময় ভাল কোম্পানির কন্ডিশনার ব্যবহার করবেন। রাতে নিয়মিত গরম তেল চুলে ম্যাসেজ করে লাগিয়ে পরদিন কন্ডিশনারমুক্ত তেল দিয়ে চুল ধুলেও অনেক উপকার পাবেন। শ্যাম্পু করার পর চুল মোটা দাতের চিরুনি বা রবারের কাটাযুক্ত ব্রাশ দিয়ে চুল আচড়ানো ভাল। প্লাস্টিকের বা নাইলনের দাত দেওয়া ব্রাশ চুলের স্ট্যাটিক ইলেকট্রিসিটি বাড়িয়ে দেয় বলে এ ধরণের ব্যাশ ব্যবহার না করাই ভাল।
পদ্ধতিগুলো সঠিকভাবে পালন করলে শীতকালসহ বিভিন্ন সময়ে চুলের সুষ্কু, স্বাভাবিক ও সুন্দর স্বাস্থ্য ধরে রাখা সম্ভব। শুধু তাই নয়, চুলের বাড়তি সৌন্দর্য্যও লাভ করা যায়।
ত্বক : ত্বক সাধারণত তিন রকমের হয়ে থাকে। যেমন ১. শুষ্ক ত্বক, ২. স্বাভাবিক ত্বক ও ৩. তৈলাক্ত ত্বক। তৈলাক্ত ত্বক যদিও সবসময় বিরক্তিকর, তারপরও রুক্ষ আবহাওয়ায় বা শীতকালে এ ত্বকের সমস্যা অনেকটা কম হয়। অপরদিকে শুকনো ত্বকে যন্ত্রনার মাত্রা ছাড়িয়ে যায়। এই ত্বকের বাড়তি পরিচর্যা করতে প্রয়োজন হয় তেল, লোশন ময়শ্চারাইজার ক্রীম প্রভৃতির। এসময় ধুলো হয় বেশি। এ ধুলো ত্বকে লাগানো ক্রীমে এসে আটকে যায়। সারাদিন কাজের পরে বাড়ি ফিরে মুখ ধোয়ার পরও মুখের ত্বকের ভেতরে কিছু ময়লা থেকেই যায়। এই আটকে থাকা ময়লা থেকেই মুখে তৈরী হয় ব্ল্যাক হেড্স। যা ব্রণরুপে পরে প্রকাশ পায়। শুধু সাবান দিয়ে ধুয়ে ব্রণের উৎস ব্ল্যাকহেড্স দূর করা সম্ভব নয়, তাই শীতকালে মাসে দু’বার মুখে নিয়মিত স্টিম নিতে হবে। স্টিম করার পরপরই ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে। এছাড়াও যা যা করা উচিত : সম্ভব হলে প্রতিদিন গ্লিসারিন বা নিমতেলযুক্ত সাবান দিয়ে মুখ ধুতে হবে। ব্রণ সমস্যার হাত থেকে বাচার জন্য সারামুখে বেণজয়েলযুক্ত ওষুধ লাগানো যায়। মুখে তেল বা ক্রীম রাতে শোয়ার আগে লাগানো ভাল, যাতে বাইরের ধুলোবালি এসে না জমে। বাইরে বেরুনোর আগে মুখে শুধু ময়শ্চারাইজার ব্যবহার করাই যথেষ্ট। এতে ত্বকে ময়লা আটকে থাকার সম্ভাবনা কম। মাঝে মাঝে কাচা দুধের সাথে লেবুর রস মিশিয়ে মুখে দিয়ে ১০/১৫ মিনিট পর ধুয়ে ফেললেও মুখ পরিস্কার হয়। শীতের এই রুক্ষ আবহাওয়ায় শুরু থেকেই ত্বক পরিচর্যা করলে আপনি থাকবেন অন্য মৌসুমের মতই ঝকঝকে ও প্রাণবন্ত।

টেকনোলজী সম্পর্কে জানুনঃ--- http://www.netcomm1.blogspot.com
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×