কবি বলেছিলেনঃ
আমাদের দেশে সেই ছেলে কবে হবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ....
কবি বেঁচে থাকলে খুউব খুশী হতেন,
কারন - সেই দিনতো এসে গেছে !
জনতা চাচ্ছে রাজনীতিকরা এক সাথে বসে " কথা " বলে বর্তমান সংকট থেকে আমাদের উদ্ধার করুক; কিন্তু তারা পরস্পর কথা না বলে বিভিন্ন নামে হরতাল, অবরোধ, পাল্টা হরতাল, পাল্টা অবরোধ, মারা-মারি, কাটা-কাটি, ধাওয়া, পাল্টা ধাওয়া, চত্তর, স্কয়ার, মঞ্চ, জ্বলাও, পোড়াও, ভাংচুর, গুলি, বোমা ইত্যাদি "কাজ" করে বড় এবং আরো হবার প্রতিযোগিতা করছে !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



