বিল্ডিং ভাইঙ্গা পড়ার খবর শুইনা আমি ছুইট্যা আইছি ।
আমার বোনেরে রিং দিছি, কল করছি ।
কল রিসিভ করছে ।
শুধু হাউকাউ শুনি ।
আমার বোনের আওয়াজও শুনি, এরপর ফোন কাইটা যায় । মোবাইল আর ঢুকে না । আমার বোইনেরেও পাই না ।
সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে ভাবেই কথা বলেছিলেন শের আলী ।
তিনি জানান, তাঁর বোন পারভীন আক্তার রানা প্লাজার পঞ্চম তলায় একটি পোশাক কারখানায় কাজ করছিলেন ।
ধসে পড়া রানা ভবনের সামনে নানান আর্তনাদ করে চলেছেন স্বজনেরা ।
ধ্বংসস্তূপ থেকে কোনো আহত ব্যক্তিকে বের করা হলেই নিজের মানুষ মনে করে ছুটছেন তাঁরা ।
কিন্তু বেশির ভাগই ফিরছেন হতাশ হয়ে ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



