somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিকটিনের খেরোখাতা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন যেন কেমন ছিলাম আমি, উদ্ভট, পাগুলে, অস্থির, বেবি মেন্টালিটির। আমার চোখের সামনেই বন্ধুরা প্রেম করতো, প্রেমে পরত আর আমি ফ্যালফ্যাল করে ওদের দিকে তাকিয়ে থাকতাম। শুনতাম কিউরিয়াস হয়ে কে কি বলে। যদিও অনেক কিছুই বুঝতাম না। আর ঠিক সন্ধ্যার আগেই ঘরে ফিরতাম, বই পড়তাম শুধু। অবশ্য টুকটাক টিভিও দেখতাম বিশেষ করে খেলার চ্যানেল গুলো। আমি এর বাহিরে তেমন কথাও জানতাম না। কি করে জানবো? ছোট বেলা থেকেই আমার নিজের একটা আলাদা জগত ছিলো যা অন্যদের সাথে একদম মিলত না। তবে একা একাই অনেক কিছু করতাম, ইয়েস তখন আমি ক্লাস সেভেনে পড়তাম, আমার সব থেকে প্রিয় বন্ধু ছিলো সেবার তিন গোয়েন্দা গুলো। একটা লাল রঙের sansi সাইকেল ছিলো, যদিও লাল রঙ আমার একদম পছন্দ নয়, বরাবরের মতো ওটাও আম্মুই পছন্দ করে দিয়েছিলো। প্রায়ই বিকেলে সাইকেল নিয়ে চলে যেতাম কীর্তনখোলার কিংবা ওপাশে আরো একটা নদী আছে মে বি ধানসিঁড়ি ওটার তীরে। তারপর বসে বসে সন্ধ্যাওবধি চলত আমার গল্পের বই পড়া। আমি এবং আমার সহজ জীবনধারা। তখন ছিলো ২০০১ সাল।

তারপর উঠে পড়লাম উপরের ক্লাসে, আম্মুর প্রেসারে দিন রাত শুধু বই বই আর বই। আম্মু খাবার খেতে বলত বই পড়, ঘুমাতেও বলত বই পড়, ডাকলেও বলত বই পড়। আমি আর আব্বু তো ভয়েই থাকতাম কবে না জানি আম্মুর মাথাটা বিগড়ে যায়। সে যাই হোক আমি পড়তাম আর পড়তাম। কিন্তু একটা কথা আছে না বেশি প্রেসার নিলে সব যায়, আমারো হয়েছিলো তাই আমার ক্লাস এইটে স্কলারশিপ পাওয়া হয়নি। আম্মুও আমাকে দিলো বিরক্ত হয়ে ছেড়ে। মুক্ত স্বাধীন আমি ক্লাস নাইন টেন কাটিয়েছি স্রেফ ঘুরে ঘুরে। কিভাবে যে এস এস সি তে পাশ করলাম কে জানে। তারপর যথারীতি কলেজ। আমার কলেজ লাইফ এটা ভাবতেই একটা মজার স্মৃতি চলে আসে, টিটিতে খুব ভালো ছিলাম আমি, আর ছিলো দাবা। দুটোতেই প্রথম হয়েছি কলেজে সেবার ফার্স্ট ইয়ারে। সবার কাছেই অনেক পপুলার আর দুস্টো হিসেবেও টিচাররা খুব ভালোবাসতো আমাকে। কলেজের শেষের দিকে আবারো দুই ঘনিষ্ঠ বন্ধুর সাথে ঝগড়া করে আবারো রেজাল্টের ১২ টা বাজালাম এমনকি আমার কোন টিচার আমার এই রেজাল্ট আশা করেই নাই। তাদের ধারনা ছিলো আমি গোল্ডেন পাবো কিন্তু আফসুস না আমি পেলাম না আমার দুই ঈর্ষা কাতর বন্ধু পেলো, তিন জনেই গবেট মার্কা রেজাল্ট করে, একজনের ঠাই হলো আহসানউল্লাহ ইউনির CSE তে একজনের BM কলেজের ইংরেজীতে আর আমি? এই মুরগীর খোপে। অবশ্য মাঝে কেমিস্ট্রি পড়েছি দুই বছর।

আজ থেকে তিন বছর আগে যখন আমি এই প্রাইভেট ইউনি তে ভর্তি হই তখন থেকেই সমস্যাটা শুরু হয়েছিলো, আমি কল্পনায় অদ্ভুত কিছু করতাম। একটা উদাহরন দিচ্ছি আপাতত যেটা ফিজিক্সের স্টুডেন্টদের জন্যে বুঝতে পারা ইজি হবে অন্যদের জন্যে কি হবে জানিনা।
মনে করি একটি বিন্দু আর তাকে ঘিরে বৃত্তাকার একটি ক্লাউড, আর এই ক্লাউডে অবস্থান করছে আমাদের পৃথিবী ঐ বিন্দুটি হচ্ছে সূর্য। এবার ধরা যাক পুরো সূর্য ও তার ক্লাউডেড অঞ্চলটি অন্যে একটি বৃত্তাকার ক্লাউডের অংশ যাকে আমরা বলতে পারি ছায়া পথ। এভাবে অন্য একটি ছায়া পথ কল্পনা করা যাক, সেই ছায়াপথের একটি নক্ষত্রে একটি গ্রহ আছে সূর্যের মতো। একবার চিন্তা করুন পাঠক এখানে প্রতিটি জিনিস ঘূর্ণায়মান, সো পৃথিবী থেকে আমি যদি কোন মেসেজ সিগন্যাল আকারে ঐ আলাদা ছায়াপথের অন্য একটি গ্রহে পাঠাই কিংবা কোন একটি রকেট পাঠাই যোগাযোগের জন্যে তবে নির্দিষ্ট সময় পরে যেখানে আমার রকেটটি যাবে সেখানে কিন্তু ঐ গ্রহটি থাকবে না, কেন থাকবে না? যদি আমাকে ঐ গ্রহটি ধরতে হয়ে তবে এখানে কতগুলো ভেরিএবল হিসেবে নিয়ে আমাকে রকেটকে কোন পথে পাঠাতে হবে? এবং কোন গতিতে পাঠাতে হবে এবং কোনও কারনে যদি রকেটে ত্রুটি দেখা দেয় তবে কারেকশুন করে আবার কোনদিকে কোন গতিতে পাঠাতে হবে পুরো জিনিসটা আমি হিসেব করছিলাম। তাও মনে মনে হলে ভালো ছিলো কিন্তু যখন আমি এটা হিসেব করার জন্যে কাগজ কিনে আনলাম আর পুরো ফ্লোর জুড়ে কাগজ বিছিয়ে হিসেব করতে শুরু করলাম কয়েকদিন পরেই অর্ধউন্মাদ হয়ে গিয়েছিলাম। একটা জিজ্ঞেস করলে আরেকটা উত্তর দিতাম, অথবা মাঝ রাতে না ঘুমিয়ে বসে হা করে উদাস হয়ে থাকতাম, কি যে ভাবতাম কে জানে।

সো এরকম আরেকটি উদাহরন দিয়ে আপনাদের মাথার বারোটা বাজাবার ইচ্ছা নাই আমার। কিন্তু এরপরেই শুরু হলো হ্যালুশিনেশন। যা হচ্ছেই না আমি তাই দেখছি, আমার সর্বশেষ হ্যালুসিনেশনটা শেয়ার করছি। এটা আজ থেকে দুই বছর আগের কথা, আমি সন্ধ্যার কিছু আগে ঘুমাবার প্রস্তুতি নিচ্ছি আর তক্ষুনি মনে হলো আমি আসলে বিশাল একটি মাঠের মধ্যে দাড়িয়ে আছি, আর আমার সামনে একটা প্রানী ঠিক কি জিনিস বুঝতে পারছি না, সো আমি ওটাকে কিছু শুকনো গাছের পাতা দিলাম, ওটা সেগুলো খেয়ে ফেলল, এভাবে কয়েকবার দিলাম ওটা সেগুলো খেয়ে ফেলছে। আমার মনে হল এটা হয়তো কোন এক প্রকার তৃণভোজী কিছু হবে। আমার নিজেকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছিলো, আমি ওটাকে ধরে ঝলসে ফেলার জন্যেই ওটার দিকে হাত বাড়ালাম কিন্তু একি ওটা ছিলো একটা কুকুর এবং সে উল্টো আমার উপরেই শ্বদন্ত বের করে ঝাপিয়ে পড়লো। ঠিক ঐ মুহূর্তে আমি ভয়ে চিৎকার দিলাম।

এরপর থেকেই নিয়মিত ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তারের অনেক নিষেধ যে কোন কিছু পড়া যাবে না, পড়াশুনা বাদ, আমাকে থাকতে হবে ফ্রেন্ডদের সাথে আড্ডারত। সব সময় মাস্তি। আব্বু আম্মুও আসলে আমাকে অনেক ভালোবাসেন তাই তারাও চাইত না আমি পড়াশুনা করি। কিন্তু এটাই আমার জীবন। পড়াশুনা না করলেই এখন ভালো লাগে না। আব্বু তাই খুব বকেও আম্মুকে এখন, আমার ছেলেটা যদি পাগল হয় তো তুমিই দায়ী, সারাক্ষন শুধু পড় পড় পড়। এখন বুঝো। কিন্তু আমি তো পাগল নই। অবশ্যই নই। নিজেকে তা মনেও করি নাই কোনদিন। হ্যা কিছুটা অদ্ভুত স্বীকার করছি।


ওহ হ্যা পাঠক আমার নামটা বলা হয় নাই, আমিই পিকটিন, আর আপনারা এখন পিকটিনের ডায়েরী পড়েছেন। আজ এটুকুই দিলাম। বাকিটা কাল রাতে আবার।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×