somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রতিক সত্যেরা।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[১] আমি বৃহত্তর দক্ষিনাঞ্চলের একজন সাধারন নাগরিক হিসেবে বলছি, আমার কাছে রাজাকারের বিচারের চেয়ে পদ্মা সেতুর দাবী আগে।
[২] আমি একজন সাধারন শেয়ার বিনিয়োগকারী হিসেবে বলছি, রাজাকারের বিচার করো আমার আপত্তি নাই, কিন্তু আমার রক্ত পানি করা টাকা ফেরত দাও।
[৩] আমি একজন সাধারন নাগরিক হিসেবে বলছি ডেস্টিনিতে আমার যে বিনিয়োগ সেই টাকা ফেরত দাও।
[৪] আমি একজন সাধারন নাগরিক হিসেবেই বলছি ব্যাংকে আমার যে ট্যাক্সের টাকা দেয়া আছে সেটা হল্মারক কিভাবে পকেটে পুড়লো জবাব দাও।
[৫] আমি একজন উত্তরাঞ্চলের নাগরিক হিসেবে বলছি আমার জমিতে পানি নাই, ফসল আর হয় না, আমার পেটে ভাত নাই, পানি তিস্তা গঙ্গার উজানে ইন্ডিয়া নিয়া যাচ্ছে, কে দিছে আমাদের ন্যায্য অধিকার আরেকজনকে নিয়া যাইতে? জবাব দাও হাসিনা।
[৬] আমার ট্যাক্সের টাকার পুলিশের বেতন হয়, পুলিশ নিয়োগে কেন শুধু গোপালগঞ্জ কে প্রাধান্য দেয়া হইলো? ট্যাক্স কি খালি ওরাই দেয়? আমি দেই না?
[৭] আমি একজন সাধারন নাগরিক হিসেবে বলছি আমার দেশের রাস্তা আমার টাকায় বানানো সেখানে তুমি কোন অধিকারে ফ্রি করিডোর দিলা ইন্ডিয়াকে?
[৮] আমার দেশের জমি কোন অধিকারে তুমি ইন্ডিয়াকে ফ্রি তে দিলা? সিলিটের জকিগঞ্জ উদ্ধার করতে বি ডি আর এর অনেক রক্ত ঝরেছে।
[৯] আমার দেশের ৭০০০ হাজার সাহসী বিডিয়ারের যে বিচার হচ্ছে তার সচ্ছতা কই? যে ৫৭ জন অফিসার মারা গেলো তারা কেন মারা গেলো? সেই তদন্ত রিপোর্ট জনসন্মুখে প্রকাশ করা হয় নাই কেন? রাজাকারের বিচার করার আগে সেই জবাব দাও।
[১০] প্রতিটি ব্যাংকে যে লুটপাট চলছে সেই টাকা আমাদের, আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও।
[১১] আমি একজন সাধারন খেটে খাওয়া দিন মজুর বলছি আমি রাজাকারের বিচার চাই কিন্তু তার আগে চাই ১০ টাকা কেজিতে চাল, গত দুই দিনে এক বেলা খাবার খেতে পেরেছি আমি, আমার আকুতি আপনারা একটু বুঝুন।

মাননীয়া প্রধানমন্ত্রী আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো, শুধু একটা অনুরোধ সধারন মানুষকে এভাবে মারবেন না, আপনি তো উপরে বর্ণিত একটা জিনিস ও দিতে পারেন নাই, আপনার আমলেও তো রাজাকারের গাড়িতে মন্ত্রীর ফ্ল্যাগ উড়ে। আপনার উদ্দেশ্য জনগন জানে, আপনি চেয়েছিলেন তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যেতে সেখানে জামায়াত ও থাকবে, আরো একবার নির্বাচনে গেলেই আপনাদের কালো টাকার পাহাড় সাদা করার সুযোগ পাবেন, কিন্তু না জনগন সেই সুযোগ দিবে না আপনাদের, জনগন আপনার কাছে এখন আর এসব কিছুই চায় না, তারা শুধু চায় আপনি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনুন। আর সেটা যদি না করতে পারেন তবে ক্ষমতার গদি থেকে আমরা আরো এক রাস্ট্রোনায়কের হয়তো রক্তাক্ত প্রস্থান দেখতে পাবো, আমরা সেরকম কিছুই চাইনা। আসুন দেশ কে ভালোবাসি, দেশকে নিজের বাপের সম্পত্তি না মনে করি।

আর শাহাবাগে যারা আমরা আন্দোলন করি, আমাদের বাপের পকেটে এনাফ খুচরা পয়সা আছে আমাদের কাছে রাজাকারের বিচার সবার আগে কিন্তু উত্তরাঞ্চলে যাও, দক্ষিনাঞ্চলে যাও, গিয়ে একবার দেখে আসেন, মানুষ খেতে পায় না, ভাত নাই, জমিতে পানি নাই, তারা ১০ টাকার চাল চায়, তারা জমিতে পানি চায়। তাদের কাছে রাজাকারের বিচারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ পেটের ভাত, জমির পানি। সীমান্তে যারা অহরহ মারা যাচ্ছে তাদের কাছে অনেক দামী রাজাকারের বিচারের থেকে তাদের জীবন সেইটা শাহাবাগে বসে উপলব্ধি করা সম্ভব না। সেইটা হাসিনা কোলে বসে থাকলেও বুঝা সম্ভব না। রাজনীতি করেন মানুষের জন্যে, নিজের জন্যে না। ওরাও মানুষ, ভুলে যাবেন না, ভুলে গেলে তার পরিনতি অতীতেও ভালো হয় নাই, বর্তমানেও হবে না। প্রথম আলোর ইয়েলো সংবাদ পড়ে সত্যি জানা সম্ভব না, কিন্তু সামান্য একটু চিন্তা করলেই সত্যিটা বুঝতে পারবেন, আসুন আজকেই প্রতিরোধ গড়ে তুলি।

১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×