ক্যানভাসের এক পাশে ছোট্ট করে এঁকে নিও হাহাকার
হাহাকার জুড়েও দিও শুধু তীব্র নীল, ঝলসানো আলো
আলো যদি ফুরিয়ে আসে, জমা আছে আমার নিউরনে।
নিঃশব্দ যাযাবর কোনো শব্দ যদি মধ্যরাতে ঘুম ভাঙ্গায়
তবে দখিনের জানালায় এলোকেশে দাড়িয়ো না
হয়তো তোমায় ছুয়ে যাবে স্নিগ্ধ কোন উদাসী পরশ
তখন হয়তো শিমূল চুড়োয় ডেকে উঠবে কুহু পাখি।
জেনো ঝিনুক কোনে লুকিয়ে যায় না বাচা সময় স্রোতে
রূপ জোনাকী মুক্তো ঝরায় ফোঁটায় ফোঁটায়,
কলির তলে পোকাটাও উঁকি মেরে মুখটি লুকোয়
ছুড়ে দাও গল্প গাথা, লেগেও যেতে পারে অনুচ্চ আকাশে।
মহিমায় যদি হেসে উঠে রবি চরন, চাঁদ বড্ড হিসেবী হয়
বোনাজাল ছিড়ে বের হয়ে আসে মনের অজান্তে প্রজাপতি
ফুলেরাও বিবাগী হয়ে লাল হয়, নীল হয়, হলদে হয়।
তখন চমকে যাওয়া বাতাস থমকে দাঁড়িয়ে অন্য পথেই বৃষ্টি নামায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


