আশেপাশের দোকানীরা খুব দ্রুত সাটার টেনে দিচ্ছে আর তার কিচকিচ শব্দে দাঁতের বারোটা বাজবে সবার কিন্তু ভ্রুক্ষেপহীন ছেলেটি হেটেই চলেছে তার গন্তব্যে, কোনো কোনো দোকানী যে সন্দেহের চোখে তাকাচ্ছে না তা নয়, তাকাবেই বা না কেন? ছেলেটি শুধু ল্যাম্পপোস্টের আলো এড়িয়ে ছায়াপথ ধরেই হেটে চলেছে, মাথাটা একেবারে বুকে এসে ঠেকেছে যেন এই পথ তার কতো চেনা, যেন এই পথে সে হেটেছে অনেক। তার গন্তব্য কোথায় কেউ জানে না, শুধু কুকুরটা জানে হয়তো। কিছু পথ পর সে এক চুমুক মাউন্টেন ডিউ খেয়ে নেয়।
এই মুহূর্তে কেউ ছেলেটির দিকে তাকালে নির্ঘাত আৎকে উঠতো, ওর পুরো মুখের এক পাশে যেন কেউ খাবলা দিয়ে মাংশ তুলে নিয়েছে, সে কি ভীবৎসো। এটা জানার কোনো উপায় নেই আদৌ সে কোনো বন্য প্রানীর সামনে পড়েছিলো কিনা, সে যাই হোক ভাগ্যিস কেউ দেখতে পায় না, হয়তো চমকে উঠে চিৎকার করতো। তবে মনিব ভক্ত কুকুর তাতে একদম ভীত নয়।
ছেলেটি সচেতন ভাবে কিছুই কি ভাবে? না তাও নয় তবে তার চোখের সামনে ভেসে উঠে নীল জলরাশি, শান্ত ঢেউ আর তার অতল সৌন্দর্য। সেই জলরাশির মাঝেই একসময় নিয়মিত ছেলেটিকে দেখা যেত ঝিনুক কুড়োতে, কখনো সখনো ডুব দিয়ে ছেলেটি ১০-১৫ মিনিট কাটিয়ে দিতো, সেই জলরাশি আর ছেলেটি যখন এক হয়ে যেত, লীন হয়ে যেত আহা কি সুষমা। দু পায়ে ফীন লাগিয়ে যখন ডলফিন গুলোর সাথে ছেলেটি সাঁতরে বেড়াতো, কিংবা বীচের কাছাকাছি এসে ওদের নিয়ে খেলত যে কারো ঈর্ষা হবে সেই দৃশ্য দেখলে। কোন হাঙ্গর ছিলো না সেই নীল জলরাশি জুড়ে, তবে মাঝে মাঝে যে দু একটি নীল তিমির ঝাঁক দেখা যেত সেটি ছিলো মন কাড়ার মতোই, তখন কোনো কোনো ডলফিন ছেলেটিকে তার পিঠে চড়িয়ে সেই নীল তিমিদের ভীড়ে মিশে যেত, তিমির বাচ্চারা যেভাবে মায়ের আশেপাশে ঘুরে ঘুরে খেলতো, সেই সব মনোমুগ্ধকর দৃশ্য। আর তারপর একদিন এলো, ওরা ঝাঁক বেধেই এলো। প্রথমে ছেলেটি বুঝতে পারেনি কি আসছে, সে শুধু দেখেছি দূরে নীলের চুড়োয় কতো গুলো ফীন। সেদিন ডলফিন গুলো মনের সুখেই খেলছিলো ঐ যে রীফের কাছাকাছি, হটাৎ ওদের মাঝে হুড়োহুড়ি শুরু হয়ে গেলো কিন্তু তখনো ছেলেটি বীচের উপর দাঁড়িয়ে, কিছুই করার ছিলো না তার চারদিকে শুধু ডলফিনের সফেদ লোম উড়ে উড়ে যাচ্ছে, আর নীল জলরাশি তার এতোদিনের সৌন্দর্য হারিয়ে হয়ে উঠলো আরো সুন্দর আর নিখাদ আরো মায়াময় আর নিষ্ঠুর রক্তাভ। আর সেদিন রাতেই এলো সমগ্র চরাচর জুড়ে ছিরে ফুড়ে ঝড়, যেন ডলফিনদের আর্তনাদে মিলে মিশে একাকার হয় উঠলো সমগ্র নীল ফেনা, একটা অ্যালব্যাট্রস ডানা ভেঙ্গে ছিটকে গেলো কোথায় জানি, শুধু তার ছিন্ন ডানার রক্ত টুকু ছিটকে পড়লো তরুনের মুখে।
হটাৎ করেই কুকুরটি তার প্রভুর এমন উদাসীন আচরনে বিরক্ত হয়ে কুউ করে হাক ছাড়ে মৃদু ছেলেটি ফিরে এলো বাস্তবের পৃথিবীতে। যেখানে যা কিছু হয় তার সব কিছুই সত্যি, কোন কিছুই যেখানে আর ফিরে আসে না, কিংবা ফিরতেও পারে না। থমকে দাঁড়িয়ে সে ফিরে তাকায় কুকুরের দিকে, হয়তো চাহনিতে ধন্যবাদ লেখা ছিলো, যা কেবল কুকুরটিই বুঝতে পারে।
কিন্তু এ যে ঘোর আরো কিছু হাটা পথ সময় পরে সে আবারো হারিয়ে যায় মনের অজান্তেই, চারপাশে দিগন্ত জোড়া মাঠ, পুরো মাঠ জুড়ে সরিষা ক্ষেত, হলদে হয়ে আছে চারিদিক, মনে হয় যেন সমগ্র পৃথিবীটাই হলদে, আর আকাশ জুড়ে লাল রঙের টিয়ের ওড়াওড়ি যেন আকাশটাকে করে দিয়েছে লালচে, টিয়েদের কিচিরমিচিরে মনে হচ্ছিলো যেন ব্যাক গ্রাউন্ডে বেজে চলেছে কোনো উদ্দাম রক সঙ্গীত, আর তার মাঝে স্নিগ্ধ বাতাস। ছেলেটি বসে আছে একটি হেলানো চেয়ারে, হাতে প্রিয় লেখকের উপন্যাস, আর তখন মৌমাছিরা এসে গুঞ্জন তোলে ছেলেটির কানে, এসো হে এসো, আজ আর আনমনা হয়ে বসে থেকো না। ছেলেটি উঠে দাঁড়ায় দিগন্ত জুড়ে দৌড়ে বেড়ায় সে, তাকে ঘিরে থাকে মৌমাছির দল। ছেলেটির উচ্ছাস, ছেলেটির উল্লাস যেন ছাপিয়ে যায় প্রকৃতিকে, প্রকৃতি নিজেও ছেলেটির সাথে মিশে লীন হয়ে যায়, সে এক অপূর্ব নয়ন জুড়ানো দর্শন। যখন শেয়ালের বাচ্চা গুলো সরিষা খেতের মাঝ থেকে উঁকি দেয়, কৌতূহলী হয়ে তাকিয়ে থাকে ছেলেটিও সমান কৌতূহলী হয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। কি অদ্ভুত ওরা ভয় পায় না, ওঁরাও যেন হেসে উঠে উদ্দাম নৃত্যে। মৃদু ধমকের সুরে ডেকে উঠে মা শেয়াল তখন ওরা আবার মুখ লুকোয়। ছেলেটি আনমনেই হেসে উঠে। সে এক পাগুলে হাসি। সে এক উন্মাদ হাসি, সে এক অফুরান আনন্দের হাসি। কিন্তু হটাৎ করেই মৌমাছিরা হারিয়ে যায়, কোথায় যেন, আর দূরে সরিষা গাছ গুলোতে যেন কেউ জাবড় কাঁটা শুরু করেছে মনে হয় যেন কেউ লাঙ্গল চালিয়ে দিচ্ছে হলুদের উপর দিয়ে, একটু পরে পঙ্গপালের দল আছড়ে পড়ে তার সমগ্র উন্মত্ততা নিয়ে, সে পঙ্গপালের দল হামলে পড়ে প্রতিটি মৌমাছির বাসায়, আর মৌমাছি রানীর কান্নায় ভারী হয়ে উঠে আকাশ বাতাস, সে কি তার আকুল প্রার্থনা কিন্তু ছেলেটি অবুঝের মতো নিঃসাড় পাথরের মত দাঁড়িয়ে থাকে তার যেন কিছুই করার থাকে না। আর মৌমাছিদের অভিশাপে সেদিন রাতেই উঠে কালবৈশাখী, স্বর্গ যেন আর নরকের হামলায়, কদর্যতায়, নিষ্ঠুরতায় একাকার হয়ে গ্যাছে। প্রতিবাদ করার কেউ থাকে না। আকাশে উড়নরত টিয়ের দল কোথায় কে মরে পড়ে আছে কে জানে। বিবশ ছেলেটির গায়ে এসে আছড়ে পড়ে নরক আর তখনই কুকুরটি আবারো ছেলেটিকে ফিরিয়ে আনে কেউ কেউ শব্দ করে। ছেলেটি আবারো চমকায়। সে পিছনে তাকায়, কৃতজ্ঞ হয় সব সময়ের মতো।
কিন্তু ঐ তো দেখা যাচ্ছে শহরের শেষ প্রান্তের শেষ ল্যাম্প পোস্ট, ছেলেটির ভাবনায় চলে আসে একটা সুন্দর কলম, সেই কলমটা কেমন জাদুকরী ছিলো, ইচ্ছে মতো রঙ বের হতো, কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ, কখনো হলুদ যেন রঙধনুর সব গুলো রঙ আর তার মিশেলে অপূর্ব কোন এক কলম। ছোট্ট একটা বদ্ধ রুমের মধ্যে একটা টেবিল আর তার উপরে মহিষের চামড়া দিয়ে বাধাই করা চমৎকার একটি ডায়েরী, এই ডায়েরী রোজ রাতে সে আঁকিবুঁকি করে যাচ্ছে, কখনো লিখছে, কখনো আঁকছে, এ যেন যা ইচ্ছে তাই করার একটা চমৎকার উপায়। আর তাই ছেলেটি কখনো আঁকছে একটা পরী, কখনো আঁকছে একটা প্রেম, কখনো আঁকছে একটা স্বপ্ন, কখনো আঁকছে একটা জীবন, কখনো আঁকছে একটা নদী, কখনো আঁকছে একটা রূপকথা, মায়াবী মায়ার পরী। কিন্তু হটাৎ এক রাত এলো কলমের কালি যেন শেষ হয়ে গেলো, আর তারপর থেকে কলমটাও হারিয়ে গেলো, রয়ে গেলো শুধু ডায়েরী।
ছেলেটি ল্যাম্পপোষ্টের নিচেই চলে এসেছে, এখানে এসে এতদিন সে আবার ভোর হবার আগেই ফিরে যেত, বলা চলে তাকে ফিরিয়ে নিয়ে যেত এই কুকুরটি। কিন্তু আজ যেন মাউন্টেন ডিউর কিছু তরল অবশিষ্ট রয়ে গ্যাছে। ছেলেটি আজ সামনে তাকিয়ে দেখলো এক রাশ অস্বচ্ছ কুয়াশা। যার শুরু ল্যাম্পপোষ্টের আলোর শেষে। ছেলেটি বুকের সাথে বেল্ট দিয়ে বাধা প্রাচীন একটা ডায়েরী বের করে, রেখে দেয় ল্যাম্পপোষ্টের নিচেই। আর তারপর ওটার দিকে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত যেন পাজর থেকে বের করা এক টুকরো প্রত্যঙ্গ ওটা। কুকুটাও যেন কিছু বুঝতে পারে, সে বেসুরো সুরেই ডেকে উঠে ঘেউ ঘেউ। কিন্তু আজ যে মাউন্টেন ডিউর বোতলে কিছু তরল রয়ে গ্যাছে। ছেলেটি সেইটুকু তরল নিয়েই রওনা দ্যায় কুয়াশার দিকে। আর কুকুরটি অত সাহস করে উঠতে পারে না। তার বোবা চক্ষু বেয়ে নেমে আসে বহু দিনের সঙ্গী হারাবার অশ্রু।
উৎসর্গঃ অতি অবশ্যই ইনকগনিটো, যার টাইপিস্ট গল্পের দাড়া অনুপ্রানিত হয়েই আমি এই গল্প লিখেছি। বেচে থেকো ডাক্তার। হাজার বছরের শুভ কামনা তোমার জন্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


