শুনবে কি কি দেখেছি?
পদ্মার সেইসব মানুষখেকো লঞ্চগুলো,
অভিশাপ নিশ্চয়ই কোনো,
রাজবাড়ির উচ্ছিষ্ট, থাকে না কেউ ওখানে, খা খা,
আমি বলি অভিশাপ লেগেছে,
ফরিদপুরের শান্ত নিরিবিলি বিকেল, যেন কোনো শবাধার,
এও তো অভিশাপ, নইলে এতো সুন্দর শহর এতো চুপ কেন?
গোপালগঞ্জের চোর বাটপার গুলোকেও দেখেছি জানো?
শালারা ডাকাত, সবকিছুতেই পকেট কাটে,
তুমি একে অভিশাপ ছাড়া আর কি বলবে বলো?
মধুমতি নদীর নাম শুনেছো? কালনার ঘাট?
এক ছোবলে সেদিন এক শিশুকে খেয়ে ফেলেছে,
কাকতাল বলে উড়িয়ে দিও না, এ অভিশাপ,
লোহাগড়ার পানিতো নয় যেন মরিচা ধোয়া,
এতো লালচে, যেন কারো রক্ত ছুটেছে,
আমি এর নাম দিয়েছি অভিশপ্ত জল,
নড়াইলের মাঠে মাঠে হাজার হাজার তালগাছ,
কি কাজে লাগে এগুলা? জানো তো,
তালগাছে বাস করে কারা? ভয় দেখাচ্ছি না,
তাল গাছ অভিশপ্ত সেই ছোটবেলা থেকেই শুনে এসেছি,
বাগেরহাটে জানো কি হয়েছিলো?
দিঘীতে পা টেনে টেনে ডুবিয়ে নিয়ে গিয়েছিলো,
সেই রাজবধুকে, আহা কি তার রূপ,
তুমি বলো এটা অভিশাপ নয়? এখন সেখানে কুমির বাস করে,
মাগুরাতে গিয়েছিলে কখনো?
কাঠবেড়ালীরা বাস করে সেখানে, মানুষ গুলোর অভাব নেই,
শুধু হাসিটাই নেই মুখে, ওরা হাসে না, রোদে পুড়ে গেছে সে হাসি,
এ ঘোর অভিশাপ নয় বলো?
ঝিনাইদহ নাম তো শুনেছো, কি এক অনুমেয় কারনে,
ঘুরতেই পারলাম না ওটাতে,
না জানি কি অভিশাপ লুকিয়ে রেখেছে, বেচে গেছি বড্ড !
বসুন্দিয়া, হাফরার ঘাট ছবির মতো সুন্দর,
তবুও সবাই ওখান থেকে পালাচ্ছে, ইচ্ছে করেছিলো একবার,
ঘর তুলে ফেলবো নাকি এখানে? কিন্তু
কু ডেকে উঠেছে মনের গভীরে, যদি ঘর ভেঙ্গে যায়?
অভিশাপ লাগে যদি কারো?
খুলনার পথে পথে চাকচিক, বাহিরে এক ভিতরে অন্য অন্ধকার,
স্বর্ণকোমল এর নাম শুনেছো? মেজরের আদরের বউটাকে,
তুলে এনেছিলো, বেচারী জানালার ফাকে মুখে গুজে,
রোজ আকাশের পানে হাত বাড়িয়ে থাকে,
কে যেন ডাকে, এ নিষ্ঠুর অভিশপ্ত জীবন,
রুপসার রুপে কতো প্রেম, কতো প্রেমিক আর কতো প্রেমিকা,
সে সব শপথ বিয়ে বাড়ির চুলোতে পুড়ে ছাই হয়ে গেছে,
সেদিন গল্প বলেছিলো ছোটোভাই তার প্রেমিকার,
ছেলেটার প্রতি ফোটা অশ্রু রুপসাকে অভিশপ্ত করে যাচ্ছে,
কেশবপুর কাটাখালী ভগদার গেট, শুধু ভগদাই আর নেই,
আছে শুধু ধু ধু মাঠ, ভগদা অভিশাপ দেয়নি ভেবেছো?
চুকনগরের বিখ্যাত চুইঝালে ঝাল হারিয়ে যাচ্ছে,
নিশ্চয়ই কোনো যুবতী ঝাল সইতে না পেরে
বলেছিলো এ সইবে না ঈশ্বর, এওতো অভিশাপ,
কেউ বলে সাতক্ষীরার পেয়ারী মসজিদ, কেউ মিয়ার মসজিদ,
মিয়ারা এখনো আছে, নেই শুধু দাস আর দাসী,
দাস আর দাসীদের অত্যাচারের কথা আজো লোকমুখে শুনি,
এতো অত্যাচার, এতো করুনতা, অভিশপ্ত ওরা,
কপোতাক্ষের সেই পায়রা স্বচ্ছ জল কোথায় হারিয়েছিলো?
জানো তুমি? কিভাবে ভোজবাজির মতো হারিয়ে গেলো?
কিংবা হরিনগর, সুন্দরবনের পাশে মাঝে শুধু একটা নদী,
সেই নদীতে কুমিরের আনাগোনা, প্রতিদিন কতো হরিন যে,
জবাই হয়ে যায় পোচারের হাতে, অভিশাপ বৈ আর কি হ্যা?
আরো কতো কতো গল্প যে জমিয়ে রেখেছি, অভিশাপের গল্প !!
আলোচিত ব্লগ
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।