somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রমাণ করুন আপনারা চাটুকার আর দলবাজ নন..

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন সম্ভবত ষষ্ঠ অথবা সপ্তম শ্রেনীতে পড়ি।ছোট কাকা সবে মাত্র তখনকার জগন্নাথ কলেজ থেকে মাস্টার্স শেষ করে বাড়ি এসেছেন । উনার আবার একটা ছোট খাট (বদ) অভ্যাস ছিল, হাটার সময় পা টেনে টেনে হাটেন, ফলে একটা বিশ্রী শব্দ হয় যা চরম ভাবে কানে লাগে। তো এই সময় কোন এক ছুটির দিনে চাচাত ভাই বোন সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম অথবা লুডু জাতীয় কোন এক খেলায় মত্ত ছিলাম। হঠাৎ ছোট কাকা আমাদের আড্ডার পাশ দিয়ে যাচ্ছিলেন তাই উনার পায়ের শব্দ শুনে হঠাৎ পিচ্চি চাচাতো বোন বলে উঠল ছোট কাকা মাস্টার্স পাশ করে এখনও ঠিকমত হাটা শিখতে পারলেন না। কথাটা ও না বুঝেই বললেও কথাটা শুনেই ছোট কাকার মুখ কালো হয়ে গিয়েছিল, মনে হয়েছিল উনি প্রচন্ড অপমানিত বোধ করেছিলেন। ওর নির্মল রসিকতা বা মজা যাই বলি না কেন ছোট কাকার হাটার স্টাইলে কতটুকু পরিবর্তন এনেছিল তা এখন মনে করতে পারছিনা কিন্তু ছোটবেলার সেই কথাটা চিরদিনের জন্য আমাকে সচেতন করে দিয়েছিল। আজও যেকোন কাজ করার আগেই আমার মানসপটে ভেসে উঠে সেই ছোট্ট কথাটি।আমার যেকোন কাজতো সাধারণ মানুষ সাধারণ ভাবে নেবে না। আমি যে বিশ্ববিদ্যালয় পাশ!!! তাই আমার কথা-বার্তাও হওয়া চাই বিশ্ববিদ্যালয় পাশ ব্যক্তির মত। শিক্ষা আমাদের পরিশীলিত করে। শিক্ষিত মানুষ আর সবার মত নয়। তাদের সবার কাজে কর্মে-কথা-বার্তায় তার প্রমাণ থাকবেই। কিন্তু হায়!! আজ আমরা কি দেখি? যে যত বেশী শিক্ষিত, এখন সে তত বেশী উল্টা-পাল্টা।
কথাটা আমাদের রাজনীতির বেলায় মনে হয় আরও বেশী সত্য। আমাদের রাজনৈতিক ব্যবস্থায় অশিক্ষিত, সন্ত্রাসীদের নেতা হয়ে উঠার সুন্দর ব্যবস্থা থাকলেও এর মাঝে বেশ কিছু উচ্চশিক্ষিত নেতাও রয়েছেন।মানলাম শেখ হসিনা..খালেদাজিয়া খুব বেশী পড়াশুনা করেননি। কিন্তু যারা ডক্টরেট ডিগ্রিধারী, দুনিয়ার সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন তারা রাজনীতিতে কি ভূমিকা রাখছেন।এদের মধ্যে অনেকের আবার বেশ কিছু লেখাও প্রকাশিত হয়েছে দুনিয়ার সেরা সেরা জার্নালে। আমাদের অর্থমন্ত্রীতো হার্ভাডের মত বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন আবার ইউএসের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে অধ্যাপনাও করেছেন। ঢাবিতে পড়ার সময় গবেষণা করতে গিয়ে তাঁর বেশ কিছু লেখা পড়ারও সুযোগ হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী নাকি পিএইচ ডি করেছেন বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে। আর আমাদের প্রধানমন্ত্রী তনয় জয়তো ইউএসের সেরা দুই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর আর মার্স্টাস করেছেন। বিএনপির নেতৃবৃন্দের মধ্যেও এমন অনেক নেতা আছেন যারা খুবই উচ্চ শিক্ষিত। ড: খন্দকার মোশারফ হোসাইন ডক্টরেট করেছেন লন্ডন ইউনিভার্সিটির মত প্রতিষ্টান থেকে। কিন্তু রাজনীতির ময়দানের তাদের সে শিক্ষার প্রতিফলন মোটেও দেখা যায়না। তাদের কথা বার্তা কোন কোন সময় সেই সব সন্ত্রাসী আর মূর্খ নেতার মত হয়ে যায়, যারা কোনদিন স্কুলর বারান্দায়ও যায়নি, নষ্ট রাজনৈতিক ব্যবস্থার সুযোগ নিয়ে অস্ত্রের জোরে নেতা হয়ে গেছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আর অর্থমন্ত্রীতো মাঝে মাঝে এমন কথা বার্তা বলেন, দেশের মানুষ তাদের মস্তিষ্কের সুস্থ্যতা নিয়ে প্রশ্ন তুলে। কোন কোন ক্ষেত্রে তাদের চাটুকারিতা প্রফেশনাল চাটুকারদেরও হার মানায় (হওয়ারই কথা-তারাতো আবার উচ্চ শিক্ষিত চাটুকার :P)। দেশের এই চরম অবস্থায় যাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা, তাদের কথা শুনে মনে হয় তারা সমস্যা সৃষ্টিতে আরও একধাপ বেশী পারঙ্গম। আমাদের হার্ভার্ড শিক্ষিত প্রধানমন্ত্রী তনয়ের কথা শুনে মনে হয় উনি উনার মায়ের চেয়েও এক কাটি বেশী রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন। প্রধান মন্ত্রীর উপদেষ্টাগনের প্রোফাইলও খুবই হাই। কিন্তু উনাদের কাজ দেখলে সাধারণ দলবাজ ক্যাডার আর উনাদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় পাশ বলে মানুষ অনেক সম্মান করে, অনেক সিনিয়র মানুষ নিজে উঠে গিয়ে বসার যায়গা করে দেয় (আহা শিক্ষার কি দাম), কিন্তু উনাদের কাজ-কর্ম নিজের মাঝে এক ধরনের হীনমন্যতা তৈরী করে ফেলে, আমিও তো উনাদের মত (তথাকথিত) ডিগ্রিধারী। আমার ডিগ্রি কি একধরনের প্রতারণা নাকি?
দেশের এই কঠিন মূহুর্তে আমাদের তথাকথিত উচ্চ শিক্ষিত নেতাদের কাছে জাতির প্রত্যাশা অনেক বেশী। নিজেদের শ্রেষ্টত্ব আর পার্থক্য তাদের এখনই প্রমাণ করার সময়। তারা যে আর দশজন ক্যাডার, তেলবাজ আর চাটুকার নয় জাতিকে ক্ষমতালিপ্সু রাজনীতির হাত থেকে রক্ষা করতে তাই তাদের প্রজ্ঞার পরিচয় নিয়ে এগিয়ে আসা উচিত। প্রমাণ করুন আপনারা চাটুকার আর দলবাজ নয়। টাকা পয়সার তো আপনাদের কোন অভাব নেই? তাহলে আর কিসের ভয়।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×