somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানিকগঞ্জের মানুষ রান্না করার জন্য গ্যাস পায় না। চুলায় যে গ্যাস আসে তাতে একটি ডিম ভাজিও করা যায় না।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ এক বাসাতে দাওয়াত খেতে গিয়েছিলাম । সব রান্না করাই ছিল শুধু ভাত ছাড়া । যথারীতি আমি যাওয়ার পর ভাত রান্না করতে চুলোতে হারি বসাল তখন হয়ত দুপুর ১ টা বাজে । অনেক গল্পগুজব হল কিন্তু ভাত তো আর আসে না ।এদিকে আমার পেটের ভিতর রাক্ষসগুলো লাথিগুতা দেয়া শুরু করছে , খিদায় পেট চু চু করছিল কিন্তু মুখফুটে কিছু বলতে পারছিলাম না । কি আর করব পেত কি আর লজ্জা বুঝে তাই জিজ্ঞাস করেই ফেললাম । সেও গোমরা আর লজ্জা মাখামুখে বলল, “ ভাত চুলাতে, গ্যাস নাই ত তাই দেরি হচ্ছে ।’’ তখন ইসছা করছিল চাল চাবিয়ে খেয়ে পরে এক গ্লাস পানি খাই ,পেটের ভিতর গিয়ে ফুটতে থাকুক ।

এই ঘটনা আজকে আমার সাথে ঘটেছে, মানিকগঞ্জে শহরের প্রতিটি পরিবারে প্রতিনিয়ত ঘটছে । হয়ত তারা লজ্জা থেকে রক্ষা পাবার জন্য ভোর রাতে বা মাঝ রাতে রান্না করে । আজ মনে পড়লো সেই খবর গুলর কথা “মানিকগঞ্জে গ্যাস সঙ্কট তীব্র রান্নার কাজে মাটির চুলা ব্যবহার’’ সোমবার ১৭ জানুয়ারি ২০১১ দৈনিক সংগ্রাম Click This Link । এক বছর আগের খবর এটি। বছর ঘুরে বছর আসছে। সমস্যার সমাধান কিছুই হই নি।
মানিকগঞ্জে গ্যাসের অভাবে রান্না করতে পারছে না হাজার হাজার পরিবার
২৮ জানুয়ারী ২০১১ সাপ্তাহিক সোনার বাংলা
মানিকগঞ্জে শহরের সব এলাকাতে গ্যাসের সমস্যা আছে ।
তারপরও দুদিন পর পর শুনতে পাবেন নতুন নতুন গ্যাস খনি পাওয়া যাছে । এই খবরগুলো দেখে মনে হয় তাদের বলি, খোঁজা খুঁজির দরকার নেই ওগুলোকে মাটি চাপা দিয়ে রাখাই ভাল ।
আর বেশী দিন দেরি নাই, যে দিন শুনব দেখব গরুর গোবর নিয়ে টানাটানি চলছে , মারামারি হচ্ছে কারা আগে কে নিবে ।

মানিকগঞ্জবাসী গ্যাস সংকট নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানোর পরও কোন সুফল না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে। দিন যতই যাচ্ছে ততই জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করছে।

নিরুপায় হয়ে জীবন বাঁচানোর তাগিদে অনেকেই বৈদ্যুতিক চুলা ও মাটির তৈরী চুলা দিয়ে রান্নার কাজ সেরে নিচ্ছে। প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৩টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যমত্ম গ্যাস থাকে না। জানা গেছে, গত দুই মাস ধরে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যমত্ম একটানা গ্যাস না থাকায় দিনের বেলায় রান্না করা সম্ভব হয় না। মধ্যবিত্তরা বিকল্প ব্যবস্থায় রান্না করছে কিংবা হোটেল রেসেত্মারাঁ থেকে খাবার কিনে খাচ্ছে। আর নিম্ন আয়ের মানুষেরা অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছে। রাত ১০টার পর গ্যাসের প্রবাহ স্বাভাবিক হলে অনেক পরিবার রাত জেগে পরের দিনের জন্য রান্না করে ফ্রিজে রেখে তা খাচ্ছে। গ্রাহকদের অভিযোগ রান্নার সময় গ্যাস থাকে না অথচ মাস শেষে বিল ঠিকই দিতে হয়। গ্যাস না দিতে পারলে বিল বন্ধ রাখার আবেদন জানান গ্রাহকরা।
মানিকগঞ্জ জেলায় গ্যাসের চাহিদা মিটানোর জন্য ১৫০ পিএসআই গ্যাসের দরকার। সে ক্ষেত্রে পাওয়া যাচ্ছে শুধু ৩ থেকে ৪ পিএস আই গ্যাস।

৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×