" মজার ছড়া "
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাগ-রাগিণীআবিদ আনোয়ারচান মিয়াকে গান শেখাবে
পোস্তগোলার ওস্তাদে
প্রথম দিনেই বলেন তিনি
সুরের ডিমে রোজ তা দে !
মুরগী যেমন বাচ্চা ফোটায়
সাধুর মতো ধ্যান ধরে
সুরের কলি তেমনি ফোটে
বুঝবি কী তুই ত্যান্দড়ে ?
এর মানে চাই সাধ্য-সাধন
সত্যিকারের সঙ্গীতে
কাশতে হবে নিয়ম মতো
বসবি সঠিক ভঙ্গিতে।
এখন দেশে শিল্পী কোথায় ?
শুনছি কেবল চ্যাঁচানি--
এরচে' ভালো গাইতে জানে
প্যাঁচা আর প্যাঁচানি !
বলতে গেলে রাগ-রাগিণী
এক ধরনের মন্ত্রই
গাইতে পারিস গলায় তুলে
কিংবা বাজাই যন্ত্রই :
গভীর রাতে তেওড়া তালে
শুদ্ধ স্বরের খাম্বাজে
বাতাস কাঁপে সিম্ফনিতে
বাদক ছাড়াই ড্রাম বাজে !
বাদলা দিনে পাতলা রোদে
গাইতে খাঁটি ভূপালি
হলদে পাতা সবুজ হবে,
লাল হয়ে যায় রূপালি !
গ্রীষ্মকালে দুপুর রোদে
মিশ্ররাগের গিটকিরি
ময়লা পানি শুদ্ধ করে
লাগবে না তোর ফিটকিরি !
শীতের ভোরে ভৈরবী রাগ
গাইলে কাঁথা লাগবে না - -
বেহাগ সুরে ধমকে দিলে
পিচ্চি রাতে জাগবে না।
বিঃদ্রঃ- কবিতাটি একটি দৈনিক পত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে। কবিকে আমি চিনি না বা জানি না। শুধুমাত্র মানুষকে আনন্দ দেয়ার জন্য এটি আমার ব্লগে প্রকাশ করা হলো। কবির যোগাযোগ নম্বর না জানার কারনে কবির অনুমতি নিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন