কাগজী শরীরটা বাতাসে উড়ায়
গাংচিল ঐ ওড়ে মুক্ত পাখায়,
অখন্ড আকাশটা শূন্যে দোলায়
মেঘেরা সেই বুকে আসে আর যায়।
মৃগনাভ সুগন্ধি বনময় ছায়
ঝর্নার বয়ে চলা কে আর থামায়,
সূর্যটা রোজ জাগে লালাভ আভায়
নশ্বর পৃথিবীটা নিয়ত সাজায়।।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


