আমার মা
১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মা আমার মা হয়েছেন
তখন ছিলেন কিশোরী
নেপথলিনের গন্ধ ভরা
রঙ্গিন পাড়ের শাড়ী।
বিয়ের পরে রাতারাতি
হলেন পূর্ণ নারী
জীবন তখন ব্যস্ত ভীষন
রান্না বাসন হাড়ি ।
মায়ের মাথার সুবাসী তেল
গন্ধ মিষ্টি ভারী
কাজের তালে রিনিঝিনি
ছন্দে মাতে চুড়ি।
দীঘল দেহে দীঘল কেশে
দীঘল গাঁথা বিনুনী
দুলিয়ে দুলিয়ে ঘর গোছানো
রূপোয় বাঁধা চিরুনী।
আঁচল কোণায় চাবির গোছা
দুলছে যেন দোলনী
মাথার প'রে ঘোমটা টানা
ব্যস্ত ঘরের ঘরনী।
পরিপাটি বসন ভূষন
কাজলটানা চাহনী
হাজার গুনে গুনান্বিতা
দয়াবতী রমনী।
বয়স এপার ওপার হলো
লাগলো না তো তরণী
ছিলেন তখন কিশোরী বধূ
এখন প্রৌঢ়া জননী।
(আজ আমার মায়ের ৬৩তম জন্মদিন )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন