ভয় নয় , Exam জয়
[গল্পটি ভাল লাগলে ঠাস করে একটা লাইক দিন এবং সাথে সাথে পিচ্ছি একটা কমেন্ট করুন ।]
Exam মানে Extra ashamed or majesty
Exam যার মানে দাঁড়ায় আলাদাভাবে লজ্জিত অথবা সম্মানিত । বলুনতো নিজের টাকায় পরীক্ষা দিয়ে লজ্জা পাওয়াটা কেমন অপমানের । তাই বলি লজ্জা নয়, সম্মান অর্জন করি । আমাদের দেশে পরীক্ষার যে চিরায়ত নিয়ম তাতে পরীক্ষা আসলে সবারই কোন না কোন উপসর্গ দেখা দেয় । কারো বা পড়ার চাপে ঘুম আসে, কারো বা কান্না পায়, কেউ চোখে সর্ষে ফুল দেখে আবার কারো বুক ধরফর করে । কেউ আপসে Exam নামক ভয়ানক পরীক্ষার পরীক্ষা দিতে চায় না । সবাই শুধু বলে জিনিসটা দুইদিন পেছালে হয় না । তাই Exam কে আকর্ষণীয় ও মজাদার করে তুলতে এটাকে T20 এর আদলে আনা যেতে পারে । পূর্বে যখন খেলা ছ্য় দিনব্যাপী অনুষ্ঠিত হত তখন জার্মানরা ক্রিকেট খেলত । ঠিক ছয় দিনের খেলা শেষ হওয়ার পর হিটলার যখন জিজ্ঞাসা করল কোন দল জয়ী তখন হিটলারকে জানানো হল কোন দলই জয়ী হয়নি অর্থাৎ ম্যাচ ড্র । তখন হিটলার বলেছিল যে খেলায় ছয় দিনে কেউ জয়ী হয় না সেই খেলা আমাদের দেশ যেনো আর না খেলে ।
আমাদের দেশের চিরায়ত Exam ঠিক পূর্বের দিনের Test Cricket এর মত যাতে কেউ ক্ষেপে গিয়ে Exam এ attend না করে আমরণ অনশণে attend করতে পারে । তাই একে নিম্নের format এ আনা যেতে পারে ।
পরীক্ষার নিয়মাবলীঃ পরীক্ষাতে প্রত্যেক question হবে চার এবং ছয় মার্কের ।এখানে কোন single , double বা triple এর চান্স থাকবে না ।প্রত্যেক exam day-night অনুষ্ঠিত হবে ।পরীক্ষা হবে 100 নম্বরের এবং খাতায় উত্তর লিখলে পূর্ণ নম্বর দেওয়া বাধ্যতামূলক যাতে সেঞ্চু্রী পূর্ণ হয় ।
পরীক্ষার ধাপসমূহঃ
১। Student power-play: Exam start হওয়ার পর 15 min চলবে power-play যখন teacher guard এ থাকবেন না ।সবাই শুধু বাউণ্ডারী আর ওভার-বাউণ্ডারী মারবে ।
২। Cheer-leader: কোন student খাতায় চার এবং ছয় মারলে সে জায়গায় দাঁড়িয়ে 30 sec নাচার সময় পাবে ।
৩। Drinks-break: পরীক্ষা চলার মাঝখানে সকল ছাত্র এবং শিক্ষক পানি, চা, সিগারেট সহ নাস্তা খাওয়ার 5 min সময় পাবে ।
৪। On-mike: প্রত্যেক student mobile ও head-phone ব্যবহারের সুযোগ পাবে । প্রত্যেকে পরীক্ষা হলের অন্য ছাত্র/ছাত্রী বা বাহিরের কোন friend এর সাথে কথা বলার জন্য 2 min করে ৩ বার কথা বলার সু্যোগ পাবে ।তবে exam এর সময় প্রেম সম্পর্কিত কোন ফোন আসলে অবশ্যই Teacher এর অনুমতি নিতে হবে ।কথা বলার সুযোগ Teacher ইচ্ছা করলে দিতে পারেন ।
৫। Strategic time-out: পরীক্ষার মাঝখানে ৩ মিনিট সময় দেওয়া হবে যাতে কোন student এর অন্য কোন student এর খাতা দেখার প্রয়োজন হলে সে তার খাতা দেখার সুযোগ পায় ।
৬। Teacher’s power-play: পরীক্ষার শেষ হবার পূর্বে student এর সুবিধামত যেকোন সময় Teacher 5 min ব্যাপক কড়াকড়ি guard দিতে পারবেন ।এ সময় student এর কোন প্রকার আতিরিক্ত সুযোগ-সুবিধা থাকবে না ।
৭। Super-over: প্রত্যেকটা student যে কোন একটি ছয় নম্বরের ও ২টি চার নম্বরের প্রশ্নের উত্তর নিজের ইচ্ছামত মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবে এবং তাতে full নম্বর দেওয়ার বিধান থাকবে ।
এ সকল ব্যবস্থা গ্রহণ করলে student রা exam তো দিবেই সেই সাথে সবাই এটা উপভোগও করবে । সম্মানিত শিক্ষকগণ এই exam পদ্ধতির exam মূলক exam নিয়ে কিন্তু exam করতেই পারেন এবং দেখতে পারেন student রা exam দিতে কতোটা আগ্রহী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




