somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার বাড়ির ভীষণ নোংরা যে ৮টি জিনিস পরিষ্কার করতে ভুলে যাচ্ছেন আপনি!

২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুবই পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন আপনি। নিয়মিত ঘর মোছা, ঝাড়ু দেয়া সবই চলছে। নিজের বাড়ি ঝকঝকে তকতকে রাখতে আপনার জুড়ি মেলে ভার। বাড়ির কিছু অংশ নিয়মিতই পরিষ্কার করা হয়, অন্যান্য অংশগুলো থাকে অবহেলিত। কিন্তু ঝকঝকে পরিষ্কার ঘরের সিলিং ফ্যানে যদি ঝুল জমে থাকে, তবে দেখতে কেমন লাগবে বলুন তো? এমনই কিছু জায়গা আছে ঘরে যেগুলো পরিষ্কার করতে সবসময়েই ভুলে যাই আমরা। অপরিষ্কার এসব জায়গা থেকে ছড়াতে পারে রোগজীবাণু আর ঘরের সৌন্দর্য যে নষ্ট করতে পারে তা বলাই বাহুল্য

১) সোফার কুশন
সোফার কুশনে কোনো রকম দাগ লেগে গেলে বা বেশ ময়লা হয়ে গেলে অনেকেই একে উল্টে পরিষ্কার দিকটি ওপরে দিয়ে রাখেন এবং বেমালুম ভুলে যান একে পরিষ্কার করার কথা। কুশন ময়লা হলে জলদিই কুশনের কভার খুলে নিয়ে ধুয়ে ফেলুন অথবা কুশনটিকে ড্রাই ওয়াশ করতে দিন।
২) লাইট বাল্ব
সাধারণ লাইট বাল্ব, এনার্জি সেভার লাইট বাল্ব, টিউব লাইট এসবের ওপরে ধুলো জমে যায় কিছুদিন পর পরই। নিয়মিত পরিষ্কার না করলে তা যেমন দৃষ্টিকটু লাগবে, তেমনি ঝুল জমতে জমতে এক সময়ে ম্লান হয়ে যাবে আলো। বাল্ব পরিষ্কার করতে লাইটের সুইচ বন্ধ করে কাপড় বা ব্রাশ দিয়ে ধুলো ঝেড়ে ফেলুন। পানি বা তরল কিছু ব্যবহার না করাই ভালো।
৩) চুলোর নিচে
পুরো রান্নাঘর হয়তোবা প্রতিদিনই পরিষ্কার করা হয়। কিন্তু চুলার নিচে যেখানে রান্নার ঝোল উপচে পড়ে এবং জমতে থাকে দিনের পর দিন, সেখানে কি আমরা নজর দেই? প্রতিদিনই পরিষ্কার করা উচিত চুলার নিচের ময়লা।
৪) টয়লেটের কমোডের পেছনে
টয়লেট যে রোগজীবাণুর আখড়া তা জানেন সবাই। কিন্তু প্রায় বাড়িতেই দেখা যায় কমোডের পেছনে ধুলোময়ল জমে পোকামাকড়ের বসতি তৈরি হয়ে গেছে। এদিকে নজর দেওয়াটাও গুরুত্বপূর্ণ।
৫) সিলিং ফ্যানের ব্লেড
মাথার ওপরে তাকিয়ে দেখুন তো, সিলিং ফ্যানে কেমন ধুলো আর ঝুল জমে আছে! দেখতে খারাপ লাগে বলেই শুধু নয়, নিজের ভালোর জন্যই এই ময়লা পরিষ্কার করা জরুরী। কারণ ফ্যান চালানোর পর এই জমে থাকা ধুলা ঘরে ছড়িয়ে পড়বে এবং অ্যালার্জির উদ্রেক করতে পারে।
৬) ওয়াশিং মেশিন
অবাক হলেন? আপনার কাপড়-চোপড় পরিষ্কার করছে যে যন্ত্র, তার মাঝেই জমে থাকতে পারে রাজ্যের জীবাণু। বিশেষ করে ওয়াশিং মেশিনের ঢাকনার ভেতর দিকে জমে যেতে পারে শ্যাওলার স্তর। প্রতিবার ওয়াশিং মেশিন ব্যবহার করার পর একে পরিষ্কার করে শুকিয়ে রাখতে চেষ্টা করুন।
৭) বাথরুমের ম্যাট
বাথরুম থেকে ভেজা পা অথবা ভেজা স্যান্ডেল নিয়ে বের হবার পর অনেকটা পানি শুষে নেয় এই ম্যাট। অনেকটা সময় ভেজা থাকার কারণে এই ম্যাটের মাঝে শ্যাওলা জন্ম নেয়। সপ্তাহে অন্তত একটি দিন এই ম্যাট ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। আর এই ম্যাটের নিচের ফ্লোরটাকেও এই সময়ে পরিষ্কার করে নিন।
৮) কিচেনের ময়লার ঝুড়ি
কিচেনের সবজির খোসা, কাঁচা মাছ-মাংসের ময়লা, নষ্ট হয়ে যাওয়া খাবার সব ফেলা হয় এই ঝুড়িতে। ফলে একে নিয়মিত পরিষ্কার না করলে ভয়াবহ দুর্গন্ধ হবে। কিচেনের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখবার জন্য একে নিয়মিত পরিষ্কার রাখতে হবে আর সম্ভব হলে মাঝে মাঝে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে ভেতরে ও বাইরে।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×