ফেসবুকে প্রেম: প্রেমিকার টানে লালমনিরহাট গিয়ে লাশ হলেন প্রকৌশলী
৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে প্রেম। অতঃপর প্রেমিকার টানে লালমনিরহাটের হাড়িভাঙ্গায় এসে লাশ হলেন বেসরকারী কোম্পানীর প্রকৌশলী গোলাম আজম। নিহতের পরিবারের দাবী তাকে হত্যা করেছে প্রেমিকার পরিবার। নিহত প্রকৌশলীর বাড়ী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দশলিয়া গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক। জানা গেছে, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দশলিয়া গ্রামের মোজাম্মেল হক এর পুত্র গোলাম আজম নরসিংদীতে আরএফএল গ্রুপের কারখানায় সহকারী প্রকৌশলী পদে চাকুরী করতেন। তার সঙ্গে ফেসবুকে প্রেম হয় লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা মৃত আব্দুর রশিদের কন্যা এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী বেবী ফারজানা আক্তার নদীর। নদী তার মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতেন। একপর্যায়ে প্রেমের টানে গোলাম আজম লালমনিরহাটে চলে আসেন নদীর বাড়ীতে। পরে নিখোঁজ থাকার পর লালমনিরহাট সদর হাসপাতালে তার লাশ মেলে। নিহত প্রকৌশলী গোলাম আজমের পরিবারের দাবি, তাকে ডেকে এনে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রেমিকা নদীর পরিবারের লোকজন গোলাম আজমকে হত্যা করে লাশ কৌশলে হাসপাতালে ফেলে পালিয়ে গেছে বলে তারা অভিযোগ করেছেন।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন