somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মার্ট হওয়ার ৫টি সহজ উপায়

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিবাহ অনুষ্ঠানে কিংবা কোনো উৎসবে অথবা অফিসিয়াল কোনো অনুষ্ঠানে নিজেকে সুন্দর দেখাতে এবং স্মার্টভাবে উপস্থাপন করতে কে না চায়? সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকায় নিজের দিকে খেয়াল রাখা অনেকের পক্ষেই সম্ভব হয় না।কিন্তু বর্তমান এই প্রতিযোগিতাপূর্ণ ফ্যাশন্যাবল দুনিয়ায় কর্মক্ষেত্রে সফলতার পাশাপাশি নিজেকে স্মার্ট রাখাও জরুরি।নিজেকে সর্বদা স্মার্ট রাখতে যে পাঁচটি বিষয় আপনি কখনো এড়িয়ে যেতে পারেন না.



১. ত্বক সতেজ রাখুন
সৌন্দর্য ফুটে মানুষের ত্বকে। যার ত্বক যত বেশি মোহনীয় তাকে দেখতেও তত বেশি আকর্ষণীয় লাগে। তাই শুষ্ক ত্বককে আর্দ্রতাপূর্ণ করতে আপনার পছন্দমতো ফেসিয়াল ক্রিম ব্যবহার করতে পারেন।ত্বক থেকে তেল চিটচিটি ভাব দূর করার জন্য এয়ার ব্রাশ অথাবা বিশেষ জাতীয় ক্রিম ব্যবহার করতে পারেন। এতে আপনার চেহারায় সতেজতা ভাব চলে আসবে। আপনাকে দেখতেও লাগবে আকর্ষণীয়।

২. হেয়ারস্টাইল
সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ হলো চুল। চুল থাকলেই যে আপনাকে সুন্দর লাগবে তা কিন্তু ঠিক নয়। চাই আপনার চেহারার সঙ্গে মানাসই হেয়ারকাটিং এবং হেয়ারস্টাইল। সেই সঙ্গে গোসলের পরে ব্যবহার করতে পারেন শুকনো শ্যাম্পু। চুলকে ঝর ঝরে ও সিল্কি দেখাতে চুল স্প্রে করতে পারেন। সম্ভব হলে বাজারে প্রাপ্য বিভিন্ন হেয়ারস্টাইলিং পণ্য যেমন: হেয়ার জেল, মোম ও ক্রিম ব্যবহার করতে পারেন।

৩. শরীরের ঘ্রাণ
জন্মগতভাবে মানুষের শরীরের একটি ঘ্রাণ বা গন্ধ থাকে।নিজের কাছে সেই গন্ধ বা ঘ্রাণ কিছু মনে না হলেও অন্যের কাছে সেটি উৎকট ও বিদঘুটে অনুভূতির জন্ম দিতে পারে। যা খুবই বিব্রতকর এবং লজ্জাজনক। এমন অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আপনার শরীরে ও দুই বগলে সুগন্ধি বা পারফিউম ব্যবহার করতে পারেন।

৪. সময়মত নখ কাটুন
কথা বলার সময় কিংবা আলোচনার টেবিলে হাত নাড়ানাড়ি একটি স্বাভাবিক দৃশ্য। হাতের নখ যদি বড় থাকে এ সময় তা সবার দৃষ্টিগোচর হয় এবং তা দৃষ্টিকটু লাগে। নিজেকে ফিট ও স্মার্ট রাখতে সর্বদা হাতের নখ ছোট রাখুন।

৫. প্রাণবন্ত থাকুন
সারা দিন কাজের ঝামেলায় হয়তো আপনি অবস্বাদ অনুভব করবেন, ক্লান্ত হয়ে পড়বেন। কারো সঙ্গে হয়তো ভালো করে কথা বলতে মন চাইবে না। কাজের চাপে প্রায় সব সাধারণ মানুষই এমন অভিব্যক্তি প্রকাশ করে থাকে।কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না আপনি এই করপোরেট যুগের মানুষ।আপনাকে সর্বদা সদালাপী, সুভাষী ও প্রাণবন্ত থাকতে হবে।

নিজেকে ফিট ও স্মার্ট রাখতে মুখের শ্বাস-প্রশ্বাসের দুগর্ন্ধ রোধ করুন।এজন্য নিয়মিত চুইংগাম খেতে পারেন।দ্রুত মুখের গন্ধ তাড়ানোর জন্য মাউথ ওয়াস ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক উপায়ে যদি এই গন্ধ দূর করতে চান তবে দারুচীনি, লং, এলাচ বা মৌরি বীজ নিয়মিত চিবুতে পারেন।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×