নববর্ষে পুলিশের ‘চমক’ ফুল, বাতাসা
এ মানুষগুলোর মাঝে গুটি কয়েক ব্যক্তি কারণে পুরো প্রতিষ্ঠানের উপর দোষ চাপানো হয়। কোন ঘটনা বা দূঘর্টনা যাই হোক দুর্ণাম আর সমালোচনা তাদের জন্য আমরা রেখে দিই। শতবছরের এই প্রতিষ্ঠানটির রয়েছে নানা সমস্যা কিন্তু তাদের এ সমস্যাগুলো তুলে ধরার সময় আর চিন্তা আমাদের নেই। নিন্দা, সমালোচনা আর দূর্নাম করাই আমাদের নিয়মিত কাজ।
আজ এই প্রতিষ্ঠানটি নববর্ষ উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ফুল, মিষ্টি দিয়ে মানুষকে অপ্যায়ন করেছে। তাদের এই ভালবাসার জন্য আমরা তাদের কিভাবে সম্মান দেখাবো।
বাংলাদেশ পুলিশ একদিন হবে আমাদের আহংকার... এই হোক নতুন বছরের প্রত্যাশা Picture Source: Interne
নববর্ষে পুলিশের ‘চমক’ ফুল, বাতাসা
বঙ্গাব্দ ১৪২০-কে বরণ করতে যারাই রোববার রাজধানীর রমনা উদ্যান বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়েছিলেন, তাদের অনেককেই এভাবে ‘চমক’ দিয়েছে পুলিশ। তাদের কেউ পেয়েছেন গোলাপ-রজনীগন্ধা, কেউবা বাতাসা।
উপহার পেয়ে অবাক জান্নাত পাশে দাঁড়ানো ভাই শফিক আহমেদকে বললো, “ভাইয়া! পুলিশ আমাকে ফুল দিল!”
এই বিস্ময়ের ব্যাখ্যা মিললো জান্নাতের কথায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে বললো, “পুলিশকে তো ভয় লাগে। এখন দেখছি তারাও তো আমাদের মতোই। ভয়ের কিছু তো নেই।”
বঙ্গবাজারের কাছে পুলিশের বেরিক্যাডের ভেতর দিয়ে বিশ্ববিদ্যালয়মুখী জনতার মধ্যে এক পুলিশ সদস্যকে দেখা গেল উপহার বিলি করছেন।
তথ্যসুত্র: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




