somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাস করায় অভিনন্দন

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোগ ও মৃত্যু কমিয়ে আনতে বহুল প্রত্যাশিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাস করায় মহান জাতীয় সংসদকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। আজ বেলা ১.৩০ মি: টিএসসি চত্তরের সামনে সারাদেশের সাতশত বেসরকারি সংগঠনের সম্মিলিত মঞ্চ বাংলাদেশ তামাক বিরোধী জোট আয়োজিত এক অবস্থান কর্মসূচী থেকে সরকার, গণমাধ্যম কর্মী, জনগণ এবং জাতীয় সংসদের প্রতি এ অভিনন্দন জানানো হয়।

বক্তারা বলেন, আইন প্রয়োগের অপেক্ষা না করে আইন পালনের প্রতি সকলকে দায়িত্ব নিতে হবে। এ আইনে পাবলিক প্লেসের সংজ্ঞায় নতুন করে রেষ্টুরেন্ট, কর্মস্থল, বেসরকারী প্রতিষ্ঠান ইত্যাদিকে সংযুক্ত করা হয়েছে। পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানমুক্ত সাইন স্থাপন বাধ্যতামুলক করা হয়েছে। আইন পালনের অংশ হিসেবে নিজ নিজ প্রতিষ্ঠানে ধূমপানমুক্ত সাইন স্থাপন করতে হবে। ধূমপানমুক্ত সাইন আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করবে।

কর্মসূচী থেকে বক্তারা বলেন, তামাকের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ন্ত্রণে ধূমপান ও তামাক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সদ্যপাসকৃত তামাক নিয়ন্ত্রণ আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। তারা আরো বলেন, এ আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি দিকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে. বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ সতর্কবাণী প্রদান, সাদাপাতা, জর্দা, গুলসহ চর্বনযোগ্য তামাককেও আইনের অন্তর্ভূক্ত করা, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের দায়ে জরিমানার পরিমাণ বৃদ্ধি, তামাক কোম্পানির পরোক্ষ ও প্রত্যক্ষ সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ ইত্যাদি এবং আইন লঙ্ঘনের দায়ে তামাক কোম্পানির জরিমানা ও শাস্তির পরিমাণ বৃদ্ধি। উল্লেখিত বিষয়গুলো দেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে শক্তিশালী করবে। আশা করা যাচ্ছে, এ আইন পাসের পর পরোক্ষ ধূমপানের প্রভাব থেকে অধূমপায়ীদের রক্ষা করা সম্ভব হবে। আইন বাস্তবায়ন কাযক্রম বেগবানকরণে দ্রুততম সময়ের মধ্যে বিধিমালা প্রণয়ন নিশ্চিত করতে হবে।

নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইবনুল সাঈদ রানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক, এস,এম সৈকত, ডাব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল এডভোকেসী অফিসার সৈয়দা অনন্যা রহমান, হীল এর প্রতিষ্ঠাতা সদস্য জেবুন্নেছা, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের শাহদত হোসের, ইউথ ইয়াষ্ট এর জেনারেল সেক্রেটারী এস আর শুভ, নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সমন্বয়কারী নূর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম এবং হারেস আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনস্বার্থে প্রনীত আইনটি সম্পর্কে যেন কোনরকম বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। তামাক নিয়ন্ত্রন বিধিমালা প্রণয়নের প্রতি জোর দেওয়ার পাশাপাশি আইনটির কার্যকর বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে থেকে বেসরকারি সংগঠনকেও অতীতের মত একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন রুপায়ন সোস্যাল ডেভলপমেন্ট সোসাইটি, ওয়াক, গ্রীন মাইন্ড সোসাইটি, মানবিক, সম্মিলিত জলাধার রক্ষা কমিটি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×