somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারা দেশের সকল ভোটকেন্দ্র ধূমপানমুক্ত

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা দেশের সকল ভোটকেন্দ্র ধূমপানমুক্ত
প্রধান নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনের বিধান অনুসারে দেশের সকল ভোটকেন্দ্র সম্পূর্ণ ধূমপানমুক্ত। এ সকল এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ এর সাথে আজ দুপুরে তাঁর কার্যালয়ে বাংলাদেশ তামাক বিরোধী জোটর একটি প্রতিনিধিদল স্বাক্ষাৎ করতে গেলে এক কথা জানান। জোটের প্রতিনিধিদল নির্বাচনী প্রচারণায় তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানায়। নির্বাচন কমিশনারে সাথে অনুষ্ঠিত এ সংক্ষিপ্ত সভায় জোটের প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত, নির্বাচন কমিশনের সচিব ড. মোঃ সাদিক, যুগ্ম সচিব বেগম জেসমিন টুলী। এছাড়া বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষে সদস্য সংগঠন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারী জেনারেল হেলাল আহমেদ, নাটাবের প্রকল্প সমন্বয়কারী সাগুফতা সুলতানা, ডাব্লিউবিবি ট্রাস্ট এর ন্যাশনাল এডভোকেসী অফিসার সৈয়দা অনন্যা রহমান এবং জোটের সম্পাদক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, পরোক্ষ ধূমপানের ফলে ভোট কেন্দ্রে আগত ব্যক্তিরা বিশেষ করে নারীরা ক্ষতিগ্রস্ত হয়। নির্বাচনকালীন প্রচারণরা কার্যক্রমে জনসাধারণের মাঝে তামাকজাত দ্রব্য বিতরণ করা হয়। যা মানুষকে তামাক সেবনে উদ্ধুদ্ধ করে। তামাকজাত দ্রব্য বিশেষ করে চার্বণযোগ্য তামাক ব্যবহারের মানুষের মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। নির্বাচনকালীন প্রচারণা কার্যক্রমে তামাকজাত দ্রব্য ব্যবহার তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, তামাক ব্যবহার হ্রাসের লক্ষ্যে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করেছে। এ আইন বাস্তবায়নে প্রয়োজন সকলের অংশগ্রহণ। আইন অনুসারে নির্বাচন কমিশনের অধীনস্ত সকল অফিস ধূমপানমুক্ত ঘোষণার অনুরোধ জানান। এছাড়া জনস্বাস্থ্য রক্ষা ও নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচনী প্রচারণায় তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার সুপারিশ করেন।

প্রধান নির্বাচন কমিশনার তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমে প্রচারণার বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করে। তিনি বাংলাদেশ তামাক বিরোধী জোটর সুপারিশসমূহ বিবেচনার আশ্বাস দেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×