somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইন লঙ্ঘণ করে প্রচারণার জন্য তামাক কোম্পানিগুলোকে শাস্তি প্রদানের দাবি

৩১ শে মে, ২০১৩ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনায় বক্তারা
আইন লঙ্ঘণ করে প্রচারণার জন্য তামাক কোম্পানিগুলোকে শাস্তি প্রদানের দাবি

কিশোর-তরুণ প্রজন্মকে ধূমপানসহ তামাকের নেশায় ধাবিত করতে প্রতারণামূলক প্রচার-প্রচারণা, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, তামাক কোম্পানি কর্তৃক পৃষ্ঠপোষকতার নামে পরিচালিত বিভ্রান্তকর প্রচারণামূলক কার্যক্রম, তামাকজাত দ্রব্য বিক্রি হয় এমন স্থানেও (পয়েন্ট অব সেল) সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ। ্এছাড়া নাটক-সিনেমাতেও ধূমপানের দৃশ্য প্রদর্শন বন্ধ করা হয়েছে। অবিলম্বে এ আইনের কার্যকর বাস্তবায়ন করা দরকার। তরুণ প্রজন্মকে মরণঘাতি নেশা থেকে দূরে রাখতে তামাক কোম্পানিগুলোর প্রতারণামূলক প্রচারণা বন্ধে তাদের শাস্তিরও দাবি জানান দেশের জনস্বাস্থ্য ও পরিবেশবিদগণ।

আজ সকাল ১১ টায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল সভায় বক্তারা উপরোক্ত দাবি জানান। ‘তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা এবং পৃষ্ঠপোষকতা নিষিদ্ধে করণীয়’ বিষয়ক এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর সিনিয়র সহ-সভাপতি ও আন্তর্জাতিক সংগঠন দি ইউনিয়ন এর দক্ষিণ-এশিয়া অঞ্চলের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মোজাফফর হোসেন পল্টু। সভায় আলোচনা করেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর চেয়ারম্যান পরিবেশবিদ আবু নাসের খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ড. এম মোস্তফা জামান, দি ইউনিয়ন এর দক্ষিণ-এশিয়া অঞ্চলের জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শক ইশরাত চৌধুরী, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, ইসি বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো. আরিফ শিকদার, বাংলাদেশ ডেন্টাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আ ফ ম সারোয়ার প্রমুখ। জোটের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন কমিটির আহবায়ক ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা’র সঞ্চালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সদ্য পাসকৃত আইনের খসড়া প্রণয়ন কমিটির সদস্য এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম।

প্রবন্ধে এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, আইনে তামাকজাতদ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হলেও দেশী ও বিদেশী কোম্পানিগুলো আইন ভঙ্গ করে বিজ্ঞাপন প্রচার করে আসছে। কিন্তু বিগত সময় তামাক কোম্পানির এ ধরনের কার্যক্রমের জন্য তেমন কোন শাস্তি হয়নি। তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ শুধুমাত্র ধূমপায়ীদের উপরই করা হয়েছে।

ইশরাত চৌধুরী বলেন, আইন পাসের দাবিতে সারাদেশে বেসরকারি সংগঠনগুলো বাংলাদেশ তামাক বিরোধী জোটের নেতৃত্বে সামাজিক আন্দোলন পরিচালিত করেছিল। এখন আইন বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের সরকারী প্রশাসন ও জেলা-উপজেলা টাস্কফোর্স কমিটিকে সহায়তা করতেও বেসরকারি সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
আবু নাসের খান বলেন, তামাক চাষে দরিদ্র কৃষকদের প্রলুব্ধ করার নামে যে প্রতারণা করছে সেটাও নিষিদ্ধ করতে হবে। খাদ্যের জমিতে তামাক চাষ ও তামাক পাতা প্রক্রিয়াজাত করণের নামে বৃক্ষনিধন নিষিদ্ধ করে তামাক চাষ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার।
ড. মোস্তফা জামান বলেন, তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়নে বেসরকারি সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিজ্ঞাপন বন্ধ করাসহ আইন সম্পর্কে প্রচারণা বৃদ্ধি ও বাস্তবায়ন জোরদার করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মোজাফফর হোসেন পল্টু বলেন, যে আইনটি আমরা পেয়েছি সেটি পাস করার ক্ষেত্রে যারা কাজ করেছেন তাদের সকলকে অভিনন্দন জানান। আইন বাস্তবায়ন প্রক্রিয়াকে সহজ করতে দ্রুত আইনের ব্যাখ্যা সম্বলিত বিধিমালা প্রণয়ন জরুরি।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র সহ-সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবি ড. গোলাম রহমান, এডভোকেট আওলাদ হোসেন, গ্রীণ মাইন্ড সোসাইটির চেয়ারম্যান মো. আমির হাসান, শিক্ষাবিদ অধ্যক্ষ কামাল আতাউর রহমান, পবা নির্বাহী কমিটির সদস্য একেএম সিরাজুল ইসলাম, সাংবাদিক আজমল হক হেলাল, সমবায় কর্মকর্তা হরিদাস পাল প্রমুখ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×