somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজউক কেন কেড়ে নেবে মানুষের জমি? আতংকে বড়কাওয়ের মানুষ

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

RAJUK (রাজউক কেন কেড়ে নেবে মানুষের জমি? )
রাজউকের বুলড্রোজার আতংকে বড়কাওয়ের মানুষ

কিছু মানুষের প্লটের জন্য, অনেক মানুষের ঘর আর জীবকা ধ্বংশ করেছে রাজউক। কেড়ে নিচ্ছে জমি, পুকুর, ফসলের মাঠ, পূর্বপুরুষের কবরস্থান, ভিটামাটি। বুলড্রেজার আর বালু দিয়ে কবার দেয়া হচ্ছে সাধারণ মানুষের স্বপ্ন। কেটে নিচ্ছে অনেক প্রাণীর বাসস্থান। রাউজক প্রকল্প কারা প্লট পায়? কাদের জমি কেড়ে নেয়? সাধারণ মানুষের জমি কেটে নিয়ে, কিছু মানুষের জন্য প্লট দেয়া কি রাজউকের জন্য জরুরি? রাজউকের এ প্রকল্পে সাধারণ মানুষকে নিঃষ¦ করে কাদের লাভবান করা হয়?

গতকাল গিয়েছিলাম পারাবর্তা ও বড়কাও গ্রামে। পুর্বাচল প্রকল্পের জন্য এই মৌজার মানুষের যদি অধিগ্রহন করেছে রাজউক। ইমন ক্লাস ৪ এ পড়ে, সে বলল তাদের বাড়ির ৩টি তাল গাছ কেটে ফেলেছে ঠিকাদার। আর রাজ্জাক ভাই বলল, তার সবজির জমিতে বালু ফেলে সবজির ক্ষেত ধ্বংশ করেছে দিয়েছে। রাজউক তাকে বেকার করেছে। ইমন তাদের গাছ কাটার প্রতিবাদে একটি বুলড্রোজারের চেইনের ১২টা বাজিয়েছে।

গ্রামের মানুষ বলল, এখানে শত বছরের পুরাতন গাছ কেটে ফেলা হয়েছে। কাটা হয়েছে হাজার ফল আর ঔষধের গাছ। গাছগুলো কেটে গর্ত করে বালু দিয়েছে রাজউকের ঠিকাদার। তাদের কথার প্রমানও মিলেছে ৭-৯ ফুট হিজল গাছের পাতাগুলো শুধু বের হয়ে আছে, বাকীটা মাটিতে ঢাকা।

এই এলাকায় একসময় বানর, বনমুগরী,শিয়াল, মেছোবাঘ, হেজা (সজারু), খইডা (খরগোস), বউড়াল, বই কই, নানা ধরনের সাপ ও সরীসৃপ ছিল আজ এ জমি শুধু মরুভুমি। রাজউকের পুর্বচলের প্রকল্পে কিছু মানুষের জন্য প্লট দিয়ে গিয়ে ধ্বংশ করা হয়েছে এ সকল প্রাণীর আবাসন আর মানুষের বাড়ী জমি।

পারাবর্তা ও বড়কাও মৌজায় বিভিন্ন স্থানের বিল, পুকুর আর নিচু জলের আধার ভরাট করছে রাজউক। এভাবে পরিবেশ ধ্বংশ পরিবেশ আইন ১৯৯৫, জলাধার আইন ২০০০ এবং পানি আইন ২০১৩ এর সুপষ্ট লঙ্ঘন।

জমি, বাড়ী, ফসলের ক্ষেতে কেড়ে নিয়ে ক্ষান্ত নয় রাজউক। যারা জমি দিতে ইচ্ছুক নয়, যারা প্রতিবাদ করে সেই গ্রামের মানুষের বিরুদ্ধে দেয় হয় মামলা, পাশাপাশি রয়েছে সন্ত্রাসীদের দিয়ে হুমকির ব্যবস্থা।

রাজউক একটি সরকারের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান কেন সাধারণ মানুষের জমি কেটে নিয়ে, কিছু ধনী মানুষকে দেবে। কেন তারা প্লটের ব্যবসা করবে। শত শত ডেভলাপার প্রতিষ্ঠান রয়েছে তাদের কাজ তদারকি করার দায়িত্ব রাজউকের। কিন্তু লোকবল সংকটের দোহাই দিয়ে তদারকি আর মনিটরিংয়ের কাজ করে না। বরং তারা ব্যস্ত প্লট বানিজ্যে।

রাজউকের এ ধরনের প্লট বানিজ্যের অবসান হবে, তারা নিয়ন্ত্রক ও তদারকি সংস্থার দায়িত্ব নেবে। একটি স্বাধীন কমিশন গঠন করে নিরুপন করা হবে কি পরিমান পরিবেশ ধ্বংশ করেছে রাজউক। মানবাধিকার সংস্থা তদন্ত করবে, কিভাবে মানুষকে উচ্ছেদের জন্য অসংবিধানিক ও বেআইনী কাজ করেছে এ প্রতিষ্ঠান..এ প্রত্যাশা রইল...

রাজ্জাক আলী, হোসনে, গিয়াস, মিজান, শ্রাবন, আক্তারসহ শত শত মানুষ আবেদন করেছে তাদের জমি যাতে কেড়ে না নেয়া হয়। তারা তাদের ক্ষেতে চাষ করে খেতে চায়। তারা চায় তাদের গ্রাম তাদের থাকুন। আসুন অনেকগুলো মানুষ, গাছ আর প্রাণীর বাসস্থান আর প্রকৃতি ফিরিয়ে দিতে আমরা সবাই এই বেআইনী কাজের প্রতিবাদ করি।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×