![]()
মহসিনের মতে বিশ্বের ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, আস্ট্রেলিয়া সহ প্রায় দেশে ৫/১০/১৫ বছর আগে থেকে প্রতিবন্ধী ক্রিকেট সংগঠন গড়ে উঠেছে। শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট ইতিমধ্যে যতেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। ভবিষ্যতে আইসিসি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট বিশ্বকাপও আয়োজন হতে পারে। বর্তমানে এশিয়ান কাপের প্রস্তুতি চলছে। তাই পিছিয়ে থাকতে চায় না মহসিন।
কিন্তু স্পন্সর আর দিক নির্দেশনার অভাবে আটকে আছে তার স্বপ্ন। এ স্বপ্নকে এগিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমোদন প্রয়োজন। আগামী ২২ ডিসেম্বর ২০১৩ ভারতে গিয়ে এশিয়ার কাপের জন্য অংশগ্রহনের আলোচনা প্রয়োজন। তাদের কাছে নেই প্রয়োজনীয় প্রশিক্ষন উপকরন। অনেক চেষ্টা করেও নাগাল পাচ্ছে না ক্রিকেট বোর্ডে কর্তা ব্যক্তিদের।
মহসিন তার স্বপ্নকে এগিয়ে নিতে ফেইসবুকে আমার কাছে সহযোগিতা চেয়েছে। আমি বিশ্বাস করি আমাদের
এখানে কেউ আছেন যার সাথে ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের পরিচয় আছে।
কারো সামর্থ্য আছে একটি স্পন্সর যোগার করার
কারো সামর্থ্য আছে তাদের প্রশিক্ষনের জন্য উপকরণ কিনে দেবার।
অথবা তাকে সাহস দিতে একটি ফেইজবুকে বার্তা পাঠাবার। মহসিন এগিয়ে যাও ..
মহসিনরা থেমে থাকে না... কে জানে এই মহসিন হয়তো বিজয় করে নিয়ে আসবে বাংলাদেশের জন্য আর একটি সম্মান......
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


