আমি বাংলাদেশী, দলদাস নই....
আমাদের অনুজ বন্ধু সৈকত প্রায়শই বলেন দলকানা। অর্থাৎ দলের কথা যারা চোখ বন্ধ করে বিশ্বাস করে। আমি কয়েকদিনে গভীরভাবে চিন্তা করে দেখেছি মানুষের মাঝে ব্যাপক এক মনোরোগ বিস্তার করেছে তা হলো দলদাস ও দলদাসীর মনসিকতা।
দলদাস ও দলদাসীরা দল মানেই সব। দলের মন্দ কাজকে মন্দ বলার শক্তি ও মানসিকতা নেই। শুধু তাই নয়, অন্য কেউ মন্দ বললে, সে তাকে শক্র মনে করে। দলের সব কিছুই ভাল, দল খারাপ কিছু করতে পারে না।
দেশী স্বাধীন হয়েছে। দেশের স্বাধীনতা শুধু ভুখন্ডের বিষয় নয়, মানুষের মনের বিষয়ও। আজ স্বাধীনতার ৪২ বছরে আমাদের মনটা স্বাধীন হয়নি। স্বাধীন দেশে দলদাস মন।
দলদাস মনের এ মানসিকতা। শিক্ষিত, অশিক্ষিত, গণমাধ্যমকর্মী, আইনজীবী, শিক্ষাবিদ, পরিবেশকর্মী, এনজিওকর্মী, শ্রমিক, ছাত্র, দলিতশ্রেনী সকলের মাঝে বিদ্যমান।
দেশের এ অবস্থার জন্য যতটুকু রাজনৈতিক নেতার দায়ী। তার চেয়ে বেশী দলদাসী ও দলদাস করা।
এ স্বাধীন দেশে বাংলাদেশের মানুষের সংখ্যা খুবই কম। আছে শুধু দলদাস আর দলদাসী। দুর্ভাগ্য তাদের অধিকাংশই হাতেই ভোটের ক্ষমতা।
আমি দলদাস নই। আমি বাংলাদেশের নাগরিক। আমার ভোটের ক্ষমতা আছে। আমি একজন বিচারক। রাজনৈতিক দলগুলোর কাজ বিবেচনা করে প্রার্থীকে ভোট দেয়া আমার কর্তব্য। তবে ভোট দেয়ার আগে আমি প্রার্থীর যোগ্যতা দেখি। কিন্তু দলের মার্কা দেখি না। কারণ আমি গর্বিত বাংলাদেশী। আমি দলদাস নই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



