আপনাকে অভিননন্দন ও ধন্যবাদ গ্রহণ করুন
![]()
গত ১৯৪৬ এই হাসপাতাল কত কোটি পরিচয়হীন, ধনী, গরীব মানুষের সুখ,দু:খের সাথী হয়েছে তার হিসেব কোথাও নেই। মাত্র দুই হাজার+ কর্মকর্তা কর্মচারী দিয়ে বছরে এখনও ১০লক্ষের বেশি মানুষকে সরাসরি সেবা দেয় এই হাসপাতালটি। সীমাবদ্ধতার কারণে অনেক অভাব, অভিযোগ আর ক্ষোভ জানানো হয়। কিন্তু এত সীমিত জনবল এত মানুষকে কিভাবে সেবা দিয়ে আসছে তা ভেবে দেখা হয় না, তাদের ধন্যবাদ জানানো হয় না।
সেবা পাওয়ার পর আমরা কি হাসপাতালের কর্মীদের একবার বলেছি “ ধন্যবাদ আপনাদের আমাদের সেবা দেওয়ার জন্য“। এই ধন্যবাদ পাওয়া কিংবা দেওয়া তাদের প্রতি করুনা নয়, এটা তাদের প্রাপ্য।
![]()
ঢাকা মেডিক্যাল কলেজের মতো সরকার পরিচালিত জনগনের হাসপাতালগুলো, ২০১২ সালের তথ্যানুসারে ১৩ কোটি ৮২ লক্ষ ৮১ হাজার ১১৫ জনকে বর্হিবিভাগে এবং ৪৫ লক্ষ জনকে হাসপাতালে রেখে সেবা দিয়েছে। বাংলাদেশে প্রতি ৩২৯৭ জনে ১জন চিকিৎসক, ১১০০০ জনে ১ জন নার্স এবং ২৭৮৪২ জনে ১ জন মেডিক্যাল টেকনোলজিষ্ট রয়েছে। সীমিত লোকবল, সীমিত সম্পদ নিয়ে সরকার পরিচালিত রাষ্ট্রায়ত্ত্ব হাসপাতালগুলো দেশের মানুষকে সেবা দিয়ে আসছে।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ২৩টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে ৮ এপ্রিল ২০১৪ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রতীকীভাবে দেশের সকল রাষ্ট্রায়াত্ত্ব হাসপাতালের কর্মীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। আমাদের বিশ্বাস জনগণের দায়িত্বশীল আচরণ আর ভালবাসায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম আরো গতিশীল হয়ে ওঠবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা, কর্মচারী ও কর্মবৃন্দ আমাদের অভিননন্দন গ্রহণ করুন। আমরা আপনাদের বলতে চাই “ধন্যবাদ আপনাদের, আমাদের সেবা দেওয়ার জন্য” ।
আয়োজক সংস্থাসমূহ:
বাংলাদেশ হেলথ এসোসিয়েশন, পরিবেশ বাচাঁও আন্দোলন, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, গ্রীন মাইন্ড সোসাইটি, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ইকো-সোসাইটি, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি ভলেন্টিয়ারস, ইস্টার্ণ ইউনিভার্সিটি, ইয়ূথ ইয়াথ্স, রক্ত সৈনিক, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, উন্নয়ন ধারা ট্রাস্ট, বিসিএইচআরডি, অরুনোদয়ের তরুণ দল, উবিনীগ, স্কোপ, নাগরিক সংহতি,
(ফটো : সাইফুল আলম শোভন এবং মাসুদ রানা
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




