আমাদের ঢাকার চেহারা আমূল বদলে গেছে। রাস্তা ঘাট ফাঁকা কিন্তু ফাঁকা ঢাকায় আপনার দৃষ্টি আটকে যাবে এ সরকারের গালভরা উন্নয়নের জোয়ারের বিলবোর্ডগুলোতে। দেখে আপনাদের ভুল হতেই পারে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক দল নাকি বাণিজ্যিক প্রতিষ্ঠান! তাদের উন্নয়নের এমনই দশা যে বিজ্ঞাপনের ন্যায় তা প্রচার করতে হয়।দল যদি ভাল কাজ করে থাকে, দল যদি যথেষ্ট উন্নয়ন ঘটাতে পারে, দল যদি দেশের মানুষকে একটি উত্তম সরকার দিতে পারে, দল যদি দেশের মানুষকে মৌলিক চাহিদার নিশ্চয়তা দিতে পারে, তাহলে আর দলকে বিজ্ঞাপন করে জনপ্রিয় হতে হবে না। জনগণ নিজেই সেই দলকে পরবর্তী নির্বাচনেও বেছে নেবে। নিজেদের যৎসামান্য সাফল্য (সাফল্য কম নয় তবে একের পর এক ইস্যুতে তা ম্লান) বিলবোর্ডে ফেরী করে দলের বর্তমান দৈন্য দশাকেই দেখিয়ে দিলেন। দেশের মানুষ বিলবোর্ড দেখে বোট দেয় না, দেয় তাদের একান্ত নিজস্ব মানদণ্ডে বিচার করে। আপনারা যদি মনে করেন দেশের মানুষ, নতুন প্রজন্ম, মেহনতি ম্রমিক,শেয়ার বাজারে নিঃস্ব মানুষেরা, রানা প্লাজায় সমাধি রচনাকারী কর্মীদের স্বজনেরা বিলবোর্ডে উন্নয়নের ফুলঝুরি দেখে সব ভুলে আপনাদেরকেই বেছে নেবে, তবে অপনাদের মস্তিষ্ককে শিশুর মস্তিষ্কের সাথে তুলনা করলেও বেশী হয়ে যাবে।
এখনো কিছু সময় রয়েছে নিজেদের শুদ্ধ করে কিছু করে যান দেশের মানুষের জন্য তাহলে সামনের নির্বাচনে না হলেও পরের নির্বাচনে জয়ী হতে পারবেন। তবে হ্যা, আপনারা আবার নাম পরিবর্তনের হিড়িক জুড়ে দিয়েন না। অপনারা তো ওই একটা কাজই ভাল পারেন।আর…….না থাক নাম পরিবর্তনের বিষয়ে আরেক দিন বলব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

