somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাহমিদুর রহমান
ব্লগ লেখা বিষয়টায় আমি নিয়মিত নই । ব্লগারদের নিয়ে ঝামেলা হয় । আমি ঝামেলা থেকে দূরে থাকা মানুষ । তাই বলে সঠিক কথা বলতে পিছপা হই না অবশ্য হতে চাইও না ।

জনৈক বোকা পিতার নিষ্কর্মা ছেলে

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

||জনৈক বোকা পিতার নিষ্কর্মা ছেলে||

-তাহমিদ উল্লাস

১.
চোখ খুলে দেখি সাড়ে বারোটা বাজে। সকালে দেড়ি করে ওঠা মা কখোনোই পচ্ছন্দ করে না। কিন্তু তার নিষ্কর্মা ছেলেকে ডেকে তোলার কোনো প্রয়োজন বোধ করে না। আজ প্রয়োজন ছিল কারণ ইন্টারভিউ আছে। চাকরীটা এবার হয়েই যাবে মনে হচ্ছে। (প্রতিবারই মনে হয়। আমার সিক্সথ সেন্স জঘন্য) সযতনে তুলে রাখা ইন্টারভিউ ইউনিফর্মটা বের করে পড়ে নিলাম। টাইটা পাচ্ছি না। জুতোও পলিশ করা নেই। ইন্টারভিউ বোর্ডে এ নিয়ে কিছু না কিছু বলবেই।
বারোটায় ছিল ইন্টারভিউ। তড়িঘড়ি করে রিকশা নিয়ে ইন্টারভিউ অফিসে গেলাম। বিশ টাকা দেয়া লাগল দশ টাকার পথ।বাজারে চাল-ডালের দাম যে হারে বাড়ে রিকশা ভাড়া বাড়ে তার দ্বিগুণ হারে। অফিসে গিয়ে দেখি এতক্ষণে মাত্র একজনকে ডাকা হয়েছে ভেতরে। বাংলাদেশে জন্মগ্রহণের জন্য নিজেকে ধন্যবাদ দিলাম। হঠাৎই ক্ষুধা লাগল। নাস্তা করার টাকা ছিল না তাই করি নি। এই দুস্থের আর্জি শুনে খোদা চা বিস্কিট পাঠালো। প্লেটের সব বিস্কিট একাই সাবড়ে দিলাম। পাশের ছেলেটা কোন ফাঁকে যেন একটা নিয়েছিল ওটাও দিয়ে দিল। বিনাদ্বিধায় ওটাও খেলাম। যাই হোক অবশেষে আমার ডাক এল।

২.
সালাম দিয়ে দাড়িয়ে রইলাম।
হোৎকা মতন লোকটা বসতে বলল।
তার পাশের জনের মাথায় এক গাছি চুল মাত্র।

হোৎকা লোক - নাম?

আমি-আরণ্যক ইসলাম।

হোৎকা লোক - রেজেল্ট?

আমি -একাউন্টিংএ অনার্স,মাস্টার্স।

এক গাছি চুল -রেজাল্ট তো ভালই।

আমি -জ্বি স্যার। আল্লাহর রহমত।

এক গাছি চুল -বাবা কি করেন?

আমি -করতেন।সরকারি চাকুরী

এক গাছি চুল - ভাল তো।তাহলে তোমার এ অবস্থা কেন? টাই কই?

আমি -স্যার জানেনই তো সরকারি চাকুরীতে বেতন ভাল না।

হোৎকা লোক -তাতে কি? বোনাস তো আছে।

আমি -আমার বাবা তো কাজকর্মে ভাল ছিল না তাই বোনাস পেত না।

এক গাছি চুল -হুমম্। আচ্ছা বল ,পৃথিবীতে যার ভর 40কেজি চাঁদে তার ভর কত?

আমি -স্যার আমি একাউন্টেন্টের পদের জন্য আসছি।

হোৎকা লোক -বেয়াদব ছেলে! জানলে বলবা নাইলে নাই।রাবিশ্!

আমি -জানা নাই স্যার।

এক গাছি চুল -সেইটা আগেই বুঝছিলাম।

হোৎকা লোক - আচ্ছা বল, বাতাস কি পদার্থ?

আমি -বায়বীয় পদার্থ।

হোৎকা লোক -গর্দভ! মিশ্র পদার্থ।

আমি -স্যার, বায়বীয় পদার্থও তো হয়।

এক গাছি চুল -এই ছেলে তুমি এত বেশি কথা বল কেন? কম কথা বলবা।

আমি -জ্বি স্যার।

এক গাছি চুল -উপরের লেভেলের কারো সাথে জানাশোনা আছে?

আমি -থাকলেতো এতক্ষণে ফোন পাইতেন।

হোৎকা লোক -এই ছেলে এত কথা প্যাচাও ক্যান?কিছু পার না,উপরের লেভেলে যোগাযোগ নাই। তোমার তো কিছু খরচ করতে হবে।

আমি -স্যার আমার রেজাল্ট ভালো তো….

হোৎকা লোক -অই মিঞা, রেজাল্ট ধুইয়া পানি খাও গিয়া। চাকরী পাইতে হইলে ৫লাখ দেয়া লাগবে। পারলে কালকে নিয়া আইস নাইলে এখনি রাস্তা মাপো।

আমি আমার কাগজ-পত্র গুছিয়ে আক্ষরিক অর্থেই রাস্ত মাপতে বের হলাম।

৩.
রাস্তা মাপতে মাপতে বাসায় যাচ্ছি। নিজের ওপরের চেয়ে বাবার ওপর রাগ বেশি হচ্ছে।মরা মানুষের ওপর রাগ করা ঠিক না। তারপরও হচ্ছে। মা-বাবর ঝগড়া হলেই মা বলত-”এক বেকুব লোকের সাথে সংসার করি।” নাহ্ মা ঠিকই বলত।আমার বাবা খালি ঘ্যনর ঘ্যনর করত-”বুঝলি আরণ্যক,না খাইয়া মারা যাব কিন্তু ঘুষ খেয়ে নিজের সততা নষ্ট করব না।” আমার বাবা বোকা ছিল তাই এমন ভাবছে।সৎ ছিল বইলাই আগে আগে ওই পারে গেছে। যদিও না খাইয়া মারা যায় নাই। তবে তার একমাত্র ছেলেকে সেই পথেই ঠেলে দিয়ে গেছে।নাহ্, আমার ছেলেকে আমি এই সুযোগ দেব না যে বলবে তার বাবা বেকুব ছিল।খালি চাকরী পাইয়া নেই!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×