somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাহমিদুর রহমান
ব্লগ লেখা বিষয়টায় আমি নিয়মিত নই । ব্লগারদের নিয়ে ঝামেলা হয় । আমি ঝামেলা থেকে দূরে থাকা মানুষ । তাই বলে সঠিক কথা বলতে পিছপা হই না অবশ্য হতে চাইও না ।

ত্রিমা

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদৃষ্টিতে ত্রিমার দিকে তাকিয়ে আছে মিসান । ত্রিমার চোখের পলক পড়ছে কিন্তু মিসান নিষ্পলক তাকিয়ে । নিরবতা ভেঙ্গে মিসান বলে উঠল, “ তুমি এখনো আগের মতই আছো কিছুই বদলায়নি । ঠোঁটের কোণে সবসময়কার হাসিটা এখনো আছে ।”
ত্রিমার হাসিটা আরো একটু প্রশস্ত হল ,“তুমিও এখনো আমার দিকে সেই আগের মতই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো ।”
মিসানের ঠোটে কিঞ্চিত শ্লেষাত্মক হাসি, “ হ্যা তোমার চোখগুলোও আগের মতই বিড়ালাক্ষি হয়ে আছে!”
বিড়ালাক্ষি বিষয়টা ভালো হলেও ত্রিমা কেন যেন এই উপমাটা পচ্ছন্দ করত না । ত্রিমার উঠে এসে এতক্ষণে মিসানের ওপর ঝাপিয়ে পড়ে টুকটাক মারধর করার কথা কিন্তু ত্রিমা উঠে আসল না । “তুমি যে কি বল ...” বলে হাসতে থাকল । ত্রিমার চুলে হাত বুলাতে মিসানের ভাল লাগে । মিসান এক হাত এগিয়ে ত্রিমার চুলে হাত বুলাতে চেষ্টা করল কিন্তু ত্রিমার চুলের ভেতর দিয়ে হাত চলে গেলেও চুল নড়ল না ।
হলোগ্রাফিক আলো মিসানের হাতে । মিসানের ঠোঁটে বিষাদময় নিঃসহায় মেনে নেয়ার হাসি । মহাকাশযানের পরিচিত কেবিনটাতে মিসান আবার ফিরে আসল ।
স্টিমুলেটরটা বন্ধ করে দিল মিসান । কৃত্রিম বুদ্ধিমত্তার কম্পিউটারের মেমোরীতে সংরক্ষিত ত্রিমার তথ্য আর হরোগ্রাফিক আলোর মিশেলে ত্রিমার অবাস্তব অস্তিত্বের সাথে আর সময় কাটানোর স্পিৃহা পেল না মিসান । উঠে এসে স্ফটিকের জানালার পাশে এস দাঁড়াল। স্ফটিক কাচের মধ্য দিয়ে আঁধার আকাশের এক কোণে এখনো সূর্যের আলো চোখে পড়ে । ওই নক্ষত্রেরই পৃথিবী গ্রহে দু’শ বছর পূর্বে এক সময় ত্রিমা ছিল । মিসানও জানে তবু জানা সত্যটা অস্বীকার করে গত একমাস ধরে প্রতিদিনই একবার করে স্টিমুলেটরটা চালু করে ত্রিমার সাথে কথা বলে । শীতল ঘর থেকে বের হবার একমাস ধরে এটাই মিসানের রুটিন । মিসান ভাবে...দু’শ বছর পূর্বে “ছলনা” একটা শব্দ ছিল । নারীদের সাথে ছলনাময়ী শব্দটা ব্যবহার করা হত । ত্রিমাও নাহয় মিসানের সাথে ছলনাই করল এই রোবটবেষ্টিত মহাকাশযানের একাকীত্বে!

-“ত্রিমা”
-তাহমিদ উল্লাস
-০৫.০৪.১৫ইং
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×