somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প: বিবেক

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাস চলছে। যাত্রিদের চোখে মুখে ক্লান্তির ছাপ। মাঝখানের সিটে বসা একটি ছেলের মনেই কেবল খেলা করছে প্রবল উত্তেজনার আনন্দ। মুখে ফুটে উঠার মতো তীব্র। দেখলেই বোঝা যায়।

সে বসেছে আমার পাশের সিটে। একটু পর পর আয়না দেখে চুল ঠিক করছে। মেয়েলি স্বভাব। কিছু ছেলে আছে না, দেখলে মনে হয় নিজেকে অত্যন্ত সুন্দর মনে করে, এবং নিজের রূপচর্চা নিয়ে সর্বদা ব্যস্ত থাকে। তাকেও অনেকটা তেমন মনে হল। তার পাশে দাড়িয়ে আছে একটি বয়স্ক লোক।

হঠাৎ মুবাইল বেজে উঠলো ছেলেটার। স্ক্রিন দেখেই মিষ্টি হাসি ফুটে উঠলো ঠোটে। মন থেকে হাসার মত তৃপ্তির আভা।

রিসিভ করল প্রবল উত্তেজনায়। কন্ঠ নরম এবং কোমল। কথা বলার ভঙ্গি লাজুক। আনমনে হাসছে।

কথা বলার এক পর্যায়ে পাশের লোকটি হঠাৎ বললো, কিরে কার সাথে কথা বলছিস?
ছেলেটি লাজুক ভঙ্গিতে উত্তর দিল, জ্বি.. আমার একজম ফ্রেন্ড।
-ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড?

চুপ করে থাকলো সে। বয়স্ক লোকটি কথা বলেই যাচ্ছে। কথা শুনে বোঝা যায় তিনি কলকাতার লোক। কথা বলার সাথে তার কন্ঠস্বর সমানুপাতিক ভাবে বাড়ছে।

-তোদের এই এক সমস্যা। এত লজ্জা পাওয়ার কি আছে এতে? বাসায় বলবি। প্রেম লুকানোর কোন বিষয় না। আসলে তোদের অশিক্ষিত সমাজের দোষ এটা। ইউর সোসাইটি ইজ বেসড ওন লাইস!

ছেলেটার লজ্জায় টমেটো হওয়ার উপক্রম হল। লোকটি আজে বাজে মন্তব্য করেই যাচ্ছেন বাংলাদেশ নিয়ে। আমাদের সংস্কৃতি, মানুষ, পরিবেশ, নিয়ম-নীতি, কিছুই ছাড়ছে না। ক্ষুদ্র একটা বিষয় থেকে কোথায় টেনে নিয়ে যাচ্ছেন।
আমি তাকিয়ে আছি শুকনো দৃষ্টিতে। কানে হ্যাডফোন। শিরোনামহীনের গান বাজছে-

" যেখানে লাল সূর্যের রংয়ে রাজপথে মিছিল
যেখানে, কুয়াশার চাঁদর আকাশ থাকে নীল
যেখানে রিম ঝিম বৃষ্টি, শুকনো মাটির টানে
অবিরাম, ঝড়ে সবুজ সাজায়. . . "

হঠাৎ পাশের একজন তার কথা থামিয়ে তীক্ষ্ণস্বরে বলে উঠল, "আপনাদের দেশে এইসব ব্যাপার স্যাপার এত খোলামেলা বলেই রাস্তাঘাটে, হাটতে বসতে মেয়েরা ধর্ষণের শিকার হয়।"

পেছন থেকে কর্কশ কন্ঠ ভেসে আসল।
'শালার, আমার দেশের বাসে বইসা আমার দেশের বদনাম করে!'

পেছন থেকে চেঁচামেচির শব্দ আসছে। সব স্পষ্ট শুনতে পাচ্ছি, কানে হেডফোনে গান বাজতে থাকা সত্ত্বেও। অপলক দৃষ্টি। ড্রাইভার গাড়ি থামিয়ে এগিয়ে এল লোকটির দিকে, গলা ধাক্কা দিয়ে বাস থেকে বের করার উদ্দেশ্যে।

আমার কল্পনায় বাধা পড়ল এমন সময়। লোকটি এতগুলো মানুষের সামনে আমার দেশ সম্পর্কে আজে বাজে কথা বলে যাচ্ছে।
অথচ কেউ একটা কথাও বলল না।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×