somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেএমবি নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন!

০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেএমবি নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন!
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের আশ্রয়দাতা আলমগীর সরকার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার বাগমারা জুড়ে ছিল এই আলোচনা। বাংলাদেশ প্রতিদিনে এনিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তা নিয়ে হৈ চৈ পড়ে যায়। অনেকে ফটোকপি করে বিলি করেছেন। এদিকে আলমগীরের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা। গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জানান, আওয়ামী লীগের রাজনীরি সঙ্গে আলমগীর সরকার ও তার পরিবার কোনোদিনই জড়িত ছিলেন না। বর্তমান সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হন আলমগীর। এর আগে সর্বহারা ও পরে জেএমবির সঙ্গে জড়িয়ে পড়েন। শায়খ আবদুর রহমান ও বাংলাভাই তার বাড়িতেই আশ্রয় পান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, আলমগীর সরকার জেএমবির সদস্য ছিল, তার তথ্য-প্রমাণ তারা পেয়েছেন। তারপরেও কীভাবে তাকে মনোনয়ন দেওয়া হলো এটি তার কাছে বোধগম্য নয়। এ মনোনয়ন বাতিল করতে শীর্ষ পর্যায়ে জানানো হবে বলে তিনি জানান। আগামী ৩১ অক্টোবর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
(https://goo.gl/ByK89K)

সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×