somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞাপন ভাবনা।

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হোলো তাই এই পোষ্ট, কিছু ভাবনার খোরাক আছে বৈকি।

১. "রেডি হচ্ছে বাংলাদেশ । খাঁটি দুধের অঙ্গিকার নিয়ে রেডি আমরাও ।"

এইটা একটা মিল্কভিটা কোম্পানির বিজ্ঞাপন । স্বাভাবিক সেন্সে এইখানে থাকা উচিত্‍ ছিল একটি তরতাজা গাভীর ছবি । ছবি দেখা যেত সুদর্শন গাভিটি সবুজ মাঠে চরে বেড়াবে । কিন্তু ঐ বিলবোর্ডে আদৌ কি কোন গাভীর ছবি আছে ??? না নেই । গাভীর জায়গায় আছে এক তরুনীর ছবি । বিশেষ জায়গায় ফোকাস করা তরুনীটির ছবির সাথে উপরে ক্যাপসন লেখা । প্রশ্ন জাগে, আপনারা যে খাঁটি দুধের উত্‍স কি ?? ;)

২. "চলো বহুদূর"

এই বিলবোর্ডে দেখা যায় এক তরুনি হাত টাইটানিক স্ট্যাইলে দুইপাশে প্রসারিত করে এক পা উচু করে সামনে তাকিয়ে আছে এবং আশ্লীল ভঙ্গিমায় বহুদূর নির্দেশ করছে । হাত ছাড়া অন্য কিছু দিয়ে যে বহুদূর নির্দেশ করা যায় আগে যানতাম না । যাহোক এই বিজ্ঞাপন থেকে আমরা ঐ কোম্পানির সুযোগ সুবিধা সম্পর্কে কি ধারনা করতে পারি ?? :p

৩. "সারাদিনে একই রেট, সেরা নেটওয়ার্ক, সেরা প্যাকেজ, দেশ দেশ দেশ"

এক মোবাইল কোম্পানির বিজ্ঞাপন । এখানে দেখা যায় কলরেট কয়েক পয়সা কম হওয়ায় বিলাশবহুল ড্রেশ পড়ে কয়েশত সুন্দর তরুন তরুনীরা লম্ফ ঝম্ফ করছে । বৃষ্টিতেও ভিজে ভিজে আনন্দ প্রকাশ করছে । কোনদিন দেখেছন যে কোন জিনিসের দাম মাত্র কয়েক পয়সা কমানোয় সুন্দরী তরুনীরা দল বেধে নাচানাচি করছে আর অন্যদেরও কিনতে বলছে ???

৪. এক বিখ্যাত সাবান কোম্পানির বিজ্ঞাপনে দেখা যায় নায়িকা দোতালায় বাথটাবে ঐ সাবান দিয়ে গোছল করছে । ঐ সাবানের সুগন্ধ নিচতলা সবার নাকে পৌছে গেছে, আর নায়ক তখন "এ কোন সুবাস" বলে গান গাচ্ছে ।
ভাইরে, জীবনে তো আর কম সাবান গায়ে ঘষলাম না । কোনদিন এত দূর পর্যন্ত সুগন্ধ ছড়িয়ে পড়ে অন্যকে মাতোয়ার করতে দেখলাম না তো । নায়কের নাকে সমস্যা, নাকি আমাদেরই নাকে সমস্যা সেইটাই বুঝবার চেষ্টা করছি :/

৫. কয়েকটি বেসরকরী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপনে দেখা যায় ওয়েস্টার্ন ড্রেস পরিহিত অতীব সুন্দরীদের ছবি দিয়ে ছাত্রছাত্রীদেরকে আকৃষ্ট করার চেষ্টা করা হাচ্ছে । এটা কোন ধরনে ইংগিত ?? ভার্সিটির বিভিন্ন সুযোগ সুবিনা বর্ননা করলে কি ভালো মেধাবি শিক্ষার্থীরা আরো বেশি আকৃষ্ট হতো না ?? :o

৬. একটি পেইন্ট কোম্পানীর বিজ্ঞাপন বিলবোর্ডে দেখলাম প্রায় অনাবৃত এক নারী সাগরের পাশে পেছন দিক ফিরে আছে । দেয়ালে লাগানো রং এর সাথে এর সাথে এই নারীর সম্পর্ক কি ?? আজকাল মানুষে শরীরেও কি রং ঘষা হয় নাকি ?? :D

৭. রাস্তার পাশে বড় বড় বিলবোর্ড গুলোতে শাড়ি গহনার বিজ্ঞাপন প্রায় চোখে পড়ে । ঐ বিলবোডগুলোতে শাড়ি গহনা প্রচারনা যতটুকু চোখে পড়ে, তারচেয়ে বেশি চোখে পড়ে এক একাধিক সুন্দরী মডেলদের দেহ প্রদর্শনীর প্রতিযোগিতা । আটসাট ছোটখাট পোশাকে মডেলদের দেখে পথচারীরা ঐ পন্য সম্পর্কে আদৌ কি কিছু জানতে পারবে ?? সেখানে পন্যেটির কোন গুনগান কি কোথাও বর্ননা থাকে ??

সম্পূরক মন্তব্যঃ
=> আপনি আপনার পন্যের বিজ্ঞাপন বানাতে চান ?
=> আপনার পন্যের বিজ্ঞাপনের বিলবোর্ডে পথচারী, ড্রাইভারদের আকৃষ্ট করতে চান ??
=>আপনার পন্যের কোন গুনগান বা কোন লোভনীয় অফারও না দিয়েও প্রচারনা চালাতে চান ??

সহজ সমাধান !! শুধু কয়েকজন সুন্দরী মডেল যোগাড় করে ওয়েস্টার্ন ড্রেস পড়ে দাড় করিয়ে দিন । তারপর তার কয়েকটি আকর্ষনীয় ছবি বা ভিড্যু বিলবোর্ড বা টিভিতে দিয়ে দিন । দেখবেন বিলবোর্ডের নিচে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে । আপনার পন্যেরও প্রচার ঘটলো । আর কথায় আছেঃ
"প্রচারেই প্রসার" :P

এ.এন.এম. নাসিম ফেরদৌস, সেবা প্রকাশনী ফেইচ বুক পেজ।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×