somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কীভাবে থাকব। আমি তো অলরেডি স্পয়েল্ড।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটা ক্লাস এইটে পড়ে। আমি তার সঙ্গে গল্পগুজব করি। একধরনের সখ্য তৈরি হয়। তাকে আমি বলি, ‘তুমি ড্রাগস নিয়েছ কখনো?’
ইংরেজি মাধ্যমে পড়া চমৎকার ছেলেটার মুখে এখনো শৈশবের আভা, বলে, ‘একবার-দুবার। বেশি নিই না।’
‘কী নিয়েছ?’
গাঁজা নিয়েছে সে। কী উপায়ে নিয়েছে, তা সে আমাকে বর্ণনা করে। আমি ব্যাপারটা ঠিক ধরতে পারি না। গাঁজা পুড়িয়ে পানীয়র সঙ্গে মিশিয়ে কীভাবে খায়, আমার ঠিক জানা নেই।
সে বলে, ‘আমাদের ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে তিন ভাগের এক ভাগ নিয়মিত নেশা করে। তিন ভাগের এক ভাগ মাঝে-মধ্যে নেয়। আর তিন ভাগের এক ভাগ আনস্মার্ট, ওরা কখনো নেয় না। ভালো ছাত্র। আমরা ওদের পাত্তা দিই না।’
‘তুমি ওই ভালোর দলে থাকলা না কেন?’
‘আমি কীভাবে থাকব। আমি তো অলরেডি স্পয়েল্ড।

কয়েকদিন আগে প্রিয় লেখক আনিসুল হকের এই লেখাটি প্রকাশিত হয়েছে প্রথম আলোতে Click This Link
প্রতিদিনই ড্রাগস নিয়ে লেখা লেখি হচ্ছে ব্লগে ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ঐশীর ঘটনার পর, এমন কি পুলিশ যে সমস্ত অন্যান্য অপরাধে আসামি ধরছে সেখানে আসামি ধরার পর দেখা যাচ্ছে মুলত সে নেশাখোর।
ইয়াবা নিয়ে নতুন করে কিছু বলার নাই কেননা আমরা সাধারন মানুষ থেকে শুরু করে প্রশাসনের বড় সাহেব পর্যন্ত সবার জানা আছে ইয়াবা কি।কিন্তু পার্থক্য এটুকু যে আমাদের থেকে প্রশাসন বেশী জানে ইয়াবা কোথা থেকে আসে, কি ভাবে এদেশে আসে,কেমন করে তা টিন এজ ছেলে মেয়েদের হাতের নাগালে চলে আসে।
জানার পরও প্রশাসন চোখ বুজে থাকে কেননা এর আড়ালে চলে কোটি টাকার বাণিজ্য, এবং তা সংশ্লিষ্ট থানার পুলিশ থেকে শুরু করে বড় সাহেবের হাত হয়ে এম পি এমন কি মিনিস্টার পর্যন্ত বিস্তৃত।
সবার এই নীরবতার কারন যে শুধু টাকা তা নয় এর সাথে জড়িত রাজনৈতিক প্রভাব।
সমাজ কল্যাণ মন্ত্রানালায় নামে একটা মন্ত্রানালায় আছে বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে কোন অথোরিটি তাদের কোন মাথা ঘামানোর কিছু আছে বলে মনে হয়না।
কিন্তু অন্তত এই একটি ইস্যুতে আমাদের বিচক্ষণ রাজনীতিবিদদের এক হওয়া উচিৎ যদি তারা সত্যিকারে দেশের এবং দেশের মানুষের মঙ্গল কামনা করেন, যে অপরাধী যেই হোক পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক নেতা কাউকে ছাড় না দিলে তা হলে যেমনটা আশা করা হয় দুর্নীতি একটা সহনীয় পর্যায়ে নেমে আসবে সে রকম একটা ফলাফল পাওয়া জেতে পারে।
আর তা না হলে ঐশীর মতো এমন ঘটনা একের পর এক ঘটতেই থাকবে,
তাই আর দেরি না করে এখনিই সময়ই ওদেরকে থামান, স্টপ দেম।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খালি গলায় নজরুলসংগীত গেয়ে ভাইরাল লায়লা বাউল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মে, ২০২৬ রাত ১০:৪৫


খালি গলায় ‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে রীতিমতো ভাইরাল ফরিদপুরের লায়লা বাউল। জীর্ণ শাড়ি পরা এই নারীর গাওয়া বাউল ও লোকগান টিকটক, ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে পড়েছে দ্রুত।

ভাইরাল সেই ভিডিও

জানা... ...বাকিটুকু পড়ুন

মহিষের নাম যখন ডোনাল্ড ট্রাম্প: ভাইরাল সংস্কৃতির মারপ্যাঁচে কোরবানির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৪৮


কোরবানি ঈদ এলেই আমাদের চারপাশে কেমন যেন একটা উৎসব-উৎসব আমেজের পাশাপাশি অদ্ভুত সব কাণ্ডকারখানার ধুম পড়ে যায়। বাঙালি যে সব কিছুতেই একটু রসকষ আর মজা খুঁজতে পছন্দ করে, সেটা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশীরা কি সবচেয়ে সুখী?!

লিখেছেন গেছো দাদা, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৫২

নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বাংলাদেশে থাকে। নিজেরা কাল্পনিক ভাবনার উপরে ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় গুজব সৃষ্টি করে মহানন্দে বিরাজমান। সেটা আনন্দ উদযাপন নাকি সান্ত্বনা সেটা বোঝা বড় দায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৮ শে মে, ২০২৬ সকাল ৯:০৯

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা
(ঈদের সকালে সবার জন্য আনন্দ সংবাদ )
Donald Trump news
( এই লিংকটি দেখে আসতে পারেন )

সোনালি চুলে বাহারি রূপ,
গায়ের... ...বাকিটুকু পড়ুন

কেউ কোরবানি দেয়, আর কারও পুরো জীবনটাই কোরবানি হয়ে যায়...

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে মে, ২০২৬ বিকাল ৪:১৩

কেউ কোরবানি দেয়, আর কারও পুরো জীবনটাই কোরবানি হয়ে যায়...

আজ কোরবানির ঈদ। চারদিকে উৎসব, আনন্দ, কোলাহল। ঘরে ঘরে কোরবানির মাংস, আত্মীয়-স্বজনের আনাগোনা, শিশুদের হাসি। কিন্তু এই রাজধানীরই কোনো এক কোণে... ...বাকিটুকু পড়ুন

×