১। টিভি দেখবেন কিন্তু খবর শুনবেন না ...... টিভি স্ক্রিনের নিচের নিউজ ক্যাপশন পরবেন না ...... টিভি বিজ্ঞাপনগুলো মোটেও বিশ্বাস করবেন না......... আর টকশোর ধারে কাছেও থাকবেন না,
২। ভুলেও খবরের কাগজ বা অনলাইন-নিউজ-পোর্টাল পড়বেন না,
৩। আশেপাশে রাজনৈতিক আলাপ চলতে থাকলে সাই দিবেন না --- তাড়াতাড়ি সরে পড়ুন,
৪। পুরনো দিনের গান সংগ্রহ করে শুনুন --- হায়দার মার্কা গান শুনবেন না ...... কান গরম হয়ে যেতে পারে বা দেশের প্রতি লুকানো আবেগ বের হয়ে যেতে পারে,
৫। বাজারে যাওয়ার আগে ১০০০ ডিগ্রী তাপমাত্রার প্রস্তুতি নিয়ে যান--- জিনিসপত্রের দাম যাই হোক মাথা ঠাণ্ডা রাখুন---- নিজে কিছু চাষ করে ফলানোর চেষ্টা করুন,
৬। আপনার আশেপাশের কলিগরা উল্টাপাল্টা কাজ করছেন, আপনার মালিকের বা প্রতিস্তানের ক্ষতি করছেন, এমনকি আপনার সামনে আপনারেই বিরুদ্ধে মিথ্যা বলছেন ......... ব্যাপার না আপনি ছুপ থাকুন, অনেক কিছু ঘটতে পারে বা অপমান সইতে হতে পারে ...... অন্ততঃ আপনার চাকরিটা যাবে না,
৭। ফেসবুকে রাজনৈতিক কোন পেজে লাইক দিবেন না, কারো কমেন্ট খারাপ লাগলে তাকে আনফ্রেনড বা ব্লক করে দিন ...... কেও যেন উল্টাপাল্টা কিছুতে আপনাকে ট্যাগ করতে না পারে সে বেবস্তা করে রাখুন,
৮। মুভি বা নাটক দেখবেন স্রেফ বিনোদনের জন্য ...... ওখান থেকে কিছু শেখার চেষ্টা করবেন না, কমেডি জাতীয় কিছু দেখতে পারেন তাতে বিনোদনটা বেশী পেতে পারেন,
৯। কারো সমালোচনা করার দরকার নাই, সবার ভালো কিছু দিক আছে সেটা শেখার চেষ্টা করুন,
১০। আপনার বর্তমান নিয়ে সুখে থাকার চেষ্টা করুন,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


