২০০৭ সাল থেকে আমি মিরাক্কেল দেখছি...... মনে করেছিলাম বিতর্কের উরধে একটি প্রোগ্রাম দেখছি ...... একটা টনিক হিসাবে মিরাক্কেল দেখেছি ...... এখনো দেখছি ...... মিরাক্কেলের ইতিহাসে অনেক বড় প্রযোজনার বার্থতা দেখলাম গত পর্বে ...... এত বড় একটা প্লাটফর্মে বাংলাদেশকে নিয়ে বিদ্রুপ করা হলো আর পুরা ভারত হাসতে লাগলো ...... একটুও ভাবলোনা ঠিক তখন বাংলাদেশের প্রতিটি দর্শকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিলো ...... মীর মুসলিম হয়ে যখন জামিলের সালামের জবাবে বিদ্রুপ করলো, তখন মুসলিম সমাজের কষ্টটা কি হয়েছিল মীর নিচ্ছয়ই অনুধাবন করতে পারবে ...... জামিল বউয়ের ভালবাসার সাথে নিজের দেশের ভালবাসার খোঁড়া যুক্তি দেখাইতে চাইলো...... জামিলের বুঝা উচিত ছিল, বউটা তার একার কিন্তু দেশটা আমাদের সবার ............ আমরা গুটিকয়েক দর্শক মিরাক্কেল দেখা বন্ধ করে দিলে মিরাক্কেলের কোনো ক্ষতি হবেনা জানি...... কিন্তু বিবেকের দায়বদ্ধতা থেকে মিরাক্কেলের গোটা ইউনিট কি মুক্তি পেতে পারে? ......... আমরা শুধু অভিযোগ করতে পারি, দায়ভারটা আপনাদেরই ...... সীমান্তে শত শত মানুষ হত্যা করে আপনাদের জোয়ানরা উল্লাস করছে সে বিচার চেয়েছি আমাদের এবং আপনাদের নেতাদের কাছে কোন ফল পাইনি ......... তাই এইটা নিয়েও আমরা কারো বিচার চাইবো না ......
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



