somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা কোন রাজনীতি বা অহমিকামূলক পোস্ট না

০৮ ই মে, ২০০৯ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শওকত হোসেন মাসুম ভাইয়ের চলে যেতে চাওয়া নিয়ে বলছি। এটা তার সাম্প্রতিক পোস্টে মন্তব্য আকারে কিংবা তাকে ব্যক্তিগত চিঠি দিয়েও বলা যেত। সচেতনভাবেই ব্লগীয় কোন বিবাদে দেড়-বছরতক আমি কোন মন্তব্য বা পোস্ট দেইনা। কারণ বিবাদে অংশ নেয়ার মত যথেষ্ট প্রজ্ঞা, ধৈর্য বা আগ্রহ কোনটাই আমার নেই। কিন্তু একটু আগে মাসুম ভাইয়ের ব্লগ ছেড়ে দেয়ার ইচ্ছামূলক পোস্ট দেখে আমি আবেগাক্রান্ত। কাদের সাথে, কেন তার বাদানুবাদের সূত্রপাত এসব কিছুতেই আমি আগ্রহী হতে চাইছিনা। আমার শুধু মনে হচ্ছে, তাঁর প্রতি অন্যায় করা হয়েছে। ব্লগের একজন পাঠক, পোস্টদাতা হিসেবে আমার মনে হচ্ছে, আমিও এই অন্যায়ের অংশীদার। এটা শুধু এজন্য নয় যে তাঁর সাথে আমার ব্লগীয় বন্ধুতা হয়েছে। বরং এজন্য যে, মাসুম ভাইয়ের বোধ হয় এতটা রূঢ়তা প্রাপ্য ছিলোনা।

মাসুম ভাইয়ের ব্যক্তিগত যেকোন সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধাবোধ থেকেই বলছি, আমি উনাকে থাকতে, ফিরে আসতে, লিখতে-বিশেষ কোন কিছু করতেই অনুরোধ করবনা। এত প্রিয় আসর সাময়িক বা চিরতরে ছেড়ে যাবার জন্য কেউ যখন সিদ্ধান্তে পৌঁছে, তার পেছনে অনেক দুঃখবোধ কাজ করে। আমি সেই সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানিয়ে সহমর্মিতা প্রকাশের পক্ষপাতী নই। উনার রম্যলেখা আমার পছন্দ, এর মানে এই নয় নিজের বিচারক্ষমতা আর আত্মসম্মানের সাথে যুদ্ধ করে তিনি আমার জন্য লিখে যাবেন। তাঁর রচনা পড়তে আমার খুব ইচ্ছা হলে তাঁকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারি। থাকা না থাকার সিদ্ধান্তকে আমি তাই প্রশ্নাতীত রাখতে চাই। এ বিষয়ে নিজস্বতা প্রকাশের মত যথেষ্ট প্রজ্ঞা মাসুম ভাইয়ের আছে বলে আমি মানি।

আমার শংকা অন্যখানে। মাসুম ভাই যেন তাঁর কোন পোস্ট মুছে না দেন। আবেগাক্রান্ত হয়ে এ কাজটা আমার প্রিয় দু'জন ব্লগার আগে করেছেন। সামান্যতম পূ্র্বাভাস পেলেও আমি তাঁদের লেখাগুলো আগে সংরক্ষণ করে রাখতাম। এখন হয়ত আমাকে এ কাজটিই করতে হবে যাতে প্রিয় কিছু লেখা একেবারে হারিয়ে ফেলতে না হয়।

ব্লগ অনেকটাই নাটকের মঞ্চ। দর্শকসারি থেকে 'এহ, বিতিকিচ্ছিরি অভিনয়', এমন মন্তব্য পেয়ে কোন অভিনেতা মঞ্চাভিনয় ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলে আমি তাঁকে আরেকটু চিন্তাশীল আচরণ করতে অনুরোধ করতাম। কিন্তু কোন দর্শকের 'নিজেরে খুব বড় অভিনেতা ভাবে, শালাহ'- এজাতীয় মন্তব্য শুনে অভিমানী হয়ে যাওয়াকে আমি মোটেও শিশুসুলভ বলে মানতে পারছিনা। কেউ সহজে তার কষ্টার্জিত জায়গাটুকু ছেড়ে দিতে চায়না। হোক সেটা মানুষের মনের আসন অথবা প্রভাবশালিতার আসন।

মাসুম ভাই, আমি দুঃখিত। আপনার বেদনাটুকুর উপশম হোক, এটুকুই চাইতে পারি।

সর্বশেষঃ
আমরা ইহাকে (শ, হো, মা) ফিরা পাইলাম।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৯ সকাল ১১:৩১
৩৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×