somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতে ইসলামকে কিছু কথা

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজতে ইসলাম নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করছে। ভালো কথা। কিন্তু এই আন্দোলন কি কোন নাস্তিক কে আস্তিক বানাতে পারবে? আমার তো মনে হয় এর ফলে তারা যেসব ভ্রান্ত ধারণার কারনে নাস্তিক হয়েছে তা আরো শক্ত ভাবে তাদের মনের ভিতর গেঁথে যাবে। তা কি কোন অংশেই সমীচীন হবে?আমি বিশ্বাস করি নাস্তিকরা আস্তিক না হওয়া পর্যন্ত তাদের সঠিক পথে আসার দাওয়াত দেওয়াটাই শোভনীয়।আর তারা যদি বলে তাদের আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে নয় তাদের আন্দোলন আল্লাহ ও রাসুল (সা:) কে কটুক্তিকারিদের বিরুদ্ধে তবে আমি কোন সন্দেহ ছাড়াই তাদের পাশে দাঁড়াবো।তবে আন্দোলনে আরো কিছু দাবি যোগ করা উচিত বলে মনে করি:- ১) সকল ধর্মের কটুক্তিকারিদের শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন।
২) মঊদুদি পন্থি জামাতকে নিষিদ্ধের দাবি। কারন তারা মারাত্মক ভাবে ইসলামকে অপব্যাবহার করে সাধারণ মুসলিমকে ভড়্‌কাচ্ছে। যেমন, চাঁদে সাইদিকে দেখা।
৩) যেসকল ভণ্ড পীর আছে তাদের তালিকা করে এদের ব্যাবসা বন্ধ করার জন্য সরকারকে চাপ প্রদান।
৪) সকল মাজার ভিত্তিক ধর্ম ব্যাবসার বিরুদ্ধে অবস্থান নেওয়া।
৫)সুদ হচ্ছে এমন এক হারাম কাজ যা আমাদের সমাজের ভিতর গেড়ে বসেছে। ধরতে গেলে এখন সমাজে এমন কেউই নেই যে সুদের প্রভাবমুক্ত। অনেকে আবার এই পরিস্কার হারামকেও ইনিয়ে বিনিয়ে সুদ্ধ বানাতে চায়। আশ্চর্য হইলেও সত্য কিছু ব্যাংক আবার নামের আগে পরে ইসলাম লাগায়া সুদের ব্যাবসা করছে। হেফাজতে ইসলামের এই সব সুদী ব্যাংক নিয়া একটা দাবি রাখলে কি ভালো হত না?

২,৩,৪ পয়েন্টগুলো অবশ্যই আন্দোলনে ঢোকান উচিত নতুবা সাধারণ মানুষ ভাববে হেফাজতে ইসলাম জামাত, ভণ্ড পির, মাজারের অন্ধ সমর্থকদের ভয় পাচ্ছে যা দেখতে দৃষ্টি কটু লাগবে।
আর আমাদের দেশের আলেমদের এটা করা খুবই দরকারী কারন এই দেশের মুসলমানদের ধর্ম ব্যাবসায়ীরা সহজেই বিপথগামী করে ফেলে। তাই ইসলামকে হেফাজত করতে আমাদের ইসলামের শত্রুদের পাশাপাশি ধর্ম ব্যাবসায়িদের সাথে লড়তে হবে। হেফাজতে ইসলামের আলেমরা নিশ্চই অনেক জ্ঞানী ,তারা নিশ্চই ব্যাপারটা ভেবে দেখছেন। তাদের পরবর্তী ঘোষনার অপেক্ষায় থাকলাম।
শেয়ার করে হেফাজতে ইসলামের কাছে কথা গুলো পৌঁছাতে সাহায্য করুন
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×